সুখবর দিলেন কারিশমা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। এই সুখবর তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। সম্প্রতি একটি আবেগঘন পোস্টে কারিশমা প্রকাশ করেছেন কিছু ছবি, যেখানে দেখা যায় তিনি স্বামী বরুণের সঙ্গে দুই থেকে তিন হওয়ার আনন্দ ভাগাভাগি করছেন। পোস্টে তিনি লিখেছেন,‘অলৌকিক কিছু ঘটতে চলেছে। আগস্টে আমাদের জীবনের সেরা উপহারটি আসছে।’ প্রকাশিত ছবিগুলোতে হবু মা-বাবাকে ছোট জুতা, ‘মা’ ও ‘বাবা’ লেখা টুপি হাতে বিভিন্ন ভঙ্গিতে দেখা গেছে। এই আনন্দঘন মুহূর্ত এরই মধ্যে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে। সুখবর ছড়িয়ে পড়ার পর থেকেই অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন অনেক তারকা। তালিকায় রয়েছেন খুশি কাপুর, দিয়া মির্জা, জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহানসহ আরও অনেকে। আরও পড়ুন:এক হাতে বন্দুক তার আরেক হাতে প্রেমিকা রণবীর সিংয়ের কারণে ফিরিয়ে দেওয়া চরিত্রে শেষ পর্যন্ত অক্ষয় খান্না  উল্লেখ্য, কারিশমা তান্না ছোটপর্দা থেকে অভিনয় জীবন শুরু করেন। পরে বড়পর্দায়ও কাজের হাতেখড়ি। ২০২১ সালে ব্যবসায়ী বরুণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের প্রায় পাঁচ বছর পর তাদের সংসারে আস

সুখবর দিলেন কারিশমা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। এই সুখবর তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান।

সম্প্রতি একটি আবেগঘন পোস্টে কারিশমা প্রকাশ করেছেন কিছু ছবি, যেখানে দেখা যায় তিনি স্বামী বরুণের সঙ্গে দুই থেকে তিন হওয়ার আনন্দ ভাগাভাগি করছেন। পোস্টে তিনি লিখেছেন,
‘অলৌকিক কিছু ঘটতে চলেছে। আগস্টে আমাদের জীবনের সেরা উপহারটি আসছে।’

প্রকাশিত ছবিগুলোতে হবু মা-বাবাকে ছোট জুতা, ‘মা’ ও ‘বাবা’ লেখা টুপি হাতে বিভিন্ন ভঙ্গিতে দেখা গেছে। এই আনন্দঘন মুহূর্ত এরই মধ্যে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।

সুখবর ছড়িয়ে পড়ার পর থেকেই অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন অনেক তারকা। তালিকায় রয়েছেন খুশি কাপুর, দিয়া মির্জা, জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহানসহ আরও অনেকে।

আরও পড়ুন:
এক হাতে বন্দুক তার আরেক হাতে প্রেমিকা 
রণবীর সিংয়ের কারণে ফিরিয়ে দেওয়া চরিত্রে শেষ পর্যন্ত অক্ষয় খান্না 

উল্লেখ্য, কারিশমা তান্না ছোটপর্দা থেকে অভিনয় জীবন শুরু করেন। পরে বড়পর্দায়ও কাজের হাতেখড়ি। ২০২১ সালে ব্যবসায়ী বরুণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের প্রায় পাঁচ বছর পর তাদের সংসারে আসছে প্রথম সন্তান।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow