সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, জরুরি কন্ট্রোল রুম চালু

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলাগুলোতে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য এই দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।  একইসঙ্গে জেলার সব উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে বলা হয়, উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব উপজেলা প্রশাসনকে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন সহকারী কমিশন

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, জরুরি কন্ট্রোল রুম চালু

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলাগুলোতে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য এই দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। 

একইসঙ্গে জেলার সব উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়, উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব উপজেলা প্রশাসনকে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। জরুরি প্রয়োজনে: ০১৮৪৭-৯৭৮৯৫৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

এছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), সুনামগঞ্জের কার্যালয়ের ফোন নম্বর ০২-৯৯৮৮৪২০৯৬ এবং ই-মেইল: [email protected]এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow