সুনামগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা ও সহযোগী গ্রেফতার

১৯৫ পিস ইয়াবাসহ বিএনপির নেতা এমরান হোসেন রুবেল (৪৮) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ। রুবেল উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলী'র পুত্র। বর্তমানে জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়া পাড়া এলাকায় বসবাস করেন। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি হলেন, আজিজুল হক (৪৮)। তিনি উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের পুত্র। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার(৯ জুলাই) রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং-১১, তারিখ-০৯/০৭/২০২৬ খ্রি.। এ বিষয়েে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: শফিকুল ইসলাম বলেন, দলীয় ভাবে এই বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, উদ্ধারকৃত ইয়াবা ঘটনায় গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়

সুনামগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা ও সহযোগী গ্রেফতার

১৯৫ পিস ইয়াবাসহ বিএনপির নেতা এমরান হোসেন রুবেল (৪৮) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ।

রুবেল উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলী'র পুত্র। বর্তমানে জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়া পাড়া এলাকায় বসবাস করেন। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি হলেন, আজিজুল হক (৪৮)। তিনি উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের পুত্র।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার(৯ জুলাই) রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং-১১, তারিখ-০৯/০৭/২০২৬ খ্রি.।

এ বিষয়েে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: শফিকুল ইসলাম বলেন, দলীয় ভাবে এই বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, উদ্ধারকৃত ইয়াবা ঘটনায় গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow