সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের প্রধান নদ-নদীর পানির স্তর বৃদ্ধি অব্যাহত রয়েছে।  তবে শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার কোনো নদীর পানিই এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জ কার্যালয়ের সকাল ৯টার বন্যা পরিস্থিতি বুলেটিন থেকে জানা যায়, জেলার ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির স্তর ৮ দশমিক ৪৮ মিটার, যা বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচে রয়েছে। সুনামগঞ্জ সদর পয়েন্টে সুরমা নদীর পানির স্তর রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩২ মিটার, যা বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। এছাড়া শক্তিয়ারখলার লাউরেরগড় পয়েন্টে যাদুকাটা নদীর পানির স্তর ৭ দশমিক ২৪ মিটার, যা বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচে রয়েছে। এদিকে দিরাই পয়েন্টে কালনী নদীর পানির স্তর ৫ দশমিক ৯৮ মিটার, যা বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। জগন্নাথপুর ও সোলেমানপুর পয়েন্টে পানির স্তর যথাক্রমে ৬ দশমিক ৫১ মিটার এবং ৬ দশমিক ৪৪ মিটার রেকর্ড করা হলেও এসব পয়েন্টের জন্য কোনো বিপৎসীমা নির্ধারিত নেই। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের প্রধান নদ-নদীর পানির স্তর বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

তবে শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার কোনো নদীর পানিই এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জ কার্যালয়ের সকাল ৯টার বন্যা পরিস্থিতি বুলেটিন থেকে জানা যায়, জেলার ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির স্তর ৮ দশমিক ৪৮ মিটার, যা বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচে রয়েছে। সুনামগঞ্জ সদর পয়েন্টে সুরমা নদীর পানির স্তর রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩২ মিটার, যা বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। এছাড়া শক্তিয়ারখলার লাউরেরগড় পয়েন্টে যাদুকাটা নদীর পানির স্তর ৭ দশমিক ২৪ মিটার, যা বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচে রয়েছে।

এদিকে দিরাই পয়েন্টে কালনী নদীর পানির স্তর ৫ দশমিক ৯৮ মিটার, যা বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। জগন্নাথপুর ও সোলেমানপুর পয়েন্টে পানির স্তর যথাক্রমে ৬ দশমিক ৫১ মিটার এবং ৬ দশমিক ৪৪ মিটার রেকর্ড করা হলেও এসব পয়েন্টের জন্য কোনো বিপৎসীমা নির্ধারিত নেই।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে ছাতকে সর্বোচ্চ ৮৯ মিলিমিটার, লরারগড়ে ৫৮ মিলিমিটার, সুনামগঞ্জ সদরে ৫২ মিলিমিটার এবং দিরাইয়ে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পাউবো সূত্র জানিয়েছে, উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী দিনগুলোতে নদ-নদীর পানির স্তর আরও বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow