সুনামগঞ্জে হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২৭ জুন) বেলা ১১টায় মেডিকেল কলেজের প্রধান ফটকে তালা দিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ৩০ মিনিট এই কর্মসূচি পালন করেন। এসময় সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজ আছে অথচ এই কলেজের ভেতর হাসপাতাল এখনও চালু হয়নি। আমরা এর আগেও বহু কর্মসূচি করেছি, তখন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুত এই মেডিকেল কলেজের হাসপাতালটি চালু করা হবে কিন্তু। কাজের কাজ কিছুই হয়নি। তাই আমরা পুনরায় কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। এসময় বক্তব্য দেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, ফারহানা আহমেদ মিম, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সানজিনা খানম ঐশি, তামিমা হোসেন, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ইনহা ইব্রাহিম, পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ফজলে ফারিয়া সিনথিয়া, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী

সুনামগঞ্জে হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২৭ জুন) বেলা ১১টায় মেডিকেল কলেজের প্রধান ফটকে তালা দিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ৩০ মিনিট এই কর্মসূচি পালন করেন। এসময় সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।

সুনামগঞ্জে হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এসময় শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজ আছে অথচ এই কলেজের ভেতর হাসপাতাল এখনও চালু হয়নি। আমরা এর আগেও বহু কর্মসূচি করেছি, তখন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুত এই মেডিকেল কলেজের হাসপাতালটি চালু করা হবে কিন্তু। কাজের কাজ কিছুই হয়নি। তাই আমরা পুনরায় কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।

এসময় বক্তব্য দেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, ফারহানা আহমেদ মিম, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সানজিনা খানম ঐশি, তামিমা হোসেন, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ইনহা ইব্রাহিম, পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ফজলে ফারিয়া সিনথিয়া, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী আকশা চৌধুরী, রেহেনা খাতুন প্রমুখ।

লিপসন আহমেদ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow