সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু বাহিনীর সদস্য গ্রেফতার

সুন্দরবন থেকে অস্ত্র-গুলি ও বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত সরঞ্জামাদিসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় বুধবার (৩ জুন) বিকেলে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় দস্যুদের ধাওয়া করে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা গুলি, ৭৪ রাউন্ড ফাঁকা গুলি, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, ১টি সোলার প্যানেল, ১টি ব্যাটারি, ১টি ওয়াকি-টকি চার্জার, ১টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল ও ১টি কাঠের বোটসহ করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়। অভিযানে ওই বাহিনীর ১টি আস্তানাও ধ্বংস করা হয়। পরবর্তীতে আটক দস্যুর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে বাগেরহাটের মোড়েলগঞ্জের পিসি বাড়ইখালি সংলগ্ন এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে দস্যুতা ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু বাহিনীর সদস্য গ্রেফতার

সুন্দরবন থেকে অস্ত্র-গুলি ও বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত সরঞ্জামাদিসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় বুধবার (৩ জুন) বিকেলে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে।

অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় দস্যুদের ধাওয়া করে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা গুলি, ৭৪ রাউন্ড ফাঁকা গুলি, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, ১টি সোলার প্যানেল, ১টি ব্যাটারি, ১টি ওয়াকি-টকি চার্জার, ১টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল ও ১টি কাঠের বোটসহ করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়। অভিযানে ওই বাহিনীর ১টি আস্তানাও ধ্বংস করা হয়।

পরবর্তীতে আটক দস্যুর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে বাগেরহাটের মোড়েলগঞ্জের পিসি বাড়ইখালি সংলগ্ন এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে দস্যুতা ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক বনদস্যু আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) বাগেরহাটের মোরেলগঞ্জের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য মালামালসহ আটক ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আবু হোসাইন সুমন/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow