সুন্দরবনে বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত আটক

সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।শনিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে।এ তথ্যের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সেখানে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ৪টি এক নলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বাদশা শেখকে আটক করা হয়।আটককৃত বাদশা শেখ (২৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড। তিনি ডাকাত দলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা ক

সুন্দরবনে বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত আটক

সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সেখানে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ৪টি এক নলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বাদশা শেখকে আটক করা হয়।

আটককৃত বাদশা শেখ (২৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড। তিনি ডাকাত দলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করতেন বলে জানা গেছে।

কোস্ট গার্ড সূত্রে আরও জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগে কিছু অসাধু চক্র সুন্দরবনে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা চালায়। তবে সুন্দরবনকে দস্যু মুক্ত রাখতে কোস্ট গার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে। এ অভিযানে করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে দস্যু মুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow