সুন্দরবনের নলিয়ানে ৩০ কেজি হরিণের মাংসসহ চোরাকারবারি আটক
সুন্দরবনের নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক মাংস চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউট পোস্ট নলিয়ানের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় ৩০ কেজি অবৈধ হরিণের মাংস উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্য প্রাণী রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। বন্য প্রাণী হত্যা, শিকার ও পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুন্দরবনের নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক মাংস চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউট পোস্ট নলিয়ানের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় ৩০ কেজি অবৈধ হরিণের মাংস উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্য প্রাণী রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। বন্য প্রাণী হত্যা, শিকার ও পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?