সুন্দরার ৭ বছর পূর্তি, গ্লোবাল বিউটি ব্র্যান্ডে থাকছে ৭০% পর্যন্ত ছাড়

বাংলাদেশের অথেনটিক সৌন্দর্যপণ্যের গন্তব্য সুন্দারা তাদের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে শুরু করেছে বিশেষ বার্ষিকী প্রচারাভিযান। এ প্রচারাভিযানে প্রিমিয়াম সৌন্দর্যপণ্যে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রচারাভিযানে থাকছে বিলাসবহুল সুগন্ধি, ত্বকের যত্নের পণ্য, সাজসজ্জার প্রসাধনী, সুগন্ধি মোমবাতি ও সৌন্দর্যসামগ্রীর বিশাল সংগ্রহ। প্রচারাভিযানে অংশ নিচ্ছে বিশ্বখ্যাত বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য। এর মধ্যে রয়েছে- ম্যাক কসমেটিকস, ববি ব্রাউন, ক্লিনিক, ক্ল্যারিন্স, প্রাডা, রাবান, ক্যারোলিনা হেরেরা, জিমি চু, কোচ, টম ফোর্ড, জো ম্যালোন লন্ডন, ইভ সাঁ লরাঁ ও জেরজফ। পাশাপাশি থাকছে সুন্দারার নিজস্ব ব্যক্তিগত সংগ্রহের মেকআপ ব্রাশ ও স্পঞ্জ। ২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকেই সুন্দারা বাংলাদেশে অথেনটিক সৌন্দর্যপণ্যের একটি বিশ্বস্ত গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি খুচরা বিক্রয়কেন্দ্র ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের সৌন্দর্যপণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে। সুন্দারার এই বার্ষিকী প্রচারাভ

সুন্দরার ৭ বছর পূর্তি, গ্লোবাল বিউটি ব্র্যান্ডে থাকছে ৭০% পর্যন্ত ছাড়

বাংলাদেশের অথেনটিক সৌন্দর্যপণ্যের গন্তব্য সুন্দারা তাদের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে শুরু করেছে বিশেষ বার্ষিকী প্রচারাভিযান। এ প্রচারাভিযানে প্রিমিয়াম সৌন্দর্যপণ্যে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়।

সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রচারাভিযানে থাকছে বিলাসবহুল সুগন্ধি, ত্বকের যত্নের পণ্য, সাজসজ্জার প্রসাধনী, সুগন্ধি মোমবাতি ও সৌন্দর্যসামগ্রীর বিশাল সংগ্রহ।

প্রচারাভিযানে অংশ নিচ্ছে বিশ্বখ্যাত বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য। এর মধ্যে রয়েছে- ম্যাক কসমেটিকস, ববি ব্রাউন, ক্লিনিক, ক্ল্যারিন্স, প্রাডা, রাবান, ক্যারোলিনা হেরেরা, জিমি চু, কোচ, টম ফোর্ড, জো ম্যালোন লন্ডন, ইভ সাঁ লরাঁ ও জেরজফ। পাশাপাশি থাকছে সুন্দারার নিজস্ব ব্যক্তিগত সংগ্রহের মেকআপ ব্রাশ ও স্পঞ্জ।

২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকেই সুন্দারা বাংলাদেশে অথেনটিক সৌন্দর্যপণ্যের একটি বিশ্বস্ত গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি খুচরা বিক্রয়কেন্দ্র ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের সৌন্দর্যপণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে।

সুন্দারার এই বার্ষিকী প্রচারাভিযানটি সীমিত সময়ের জন্য সারা দেশের সব সুন্দারা স্টোরে এবং অনলাইনে পাওয়া যাচ্ছে। সৌন্দর্যপ্রেমীরা অনলাইনেও প্রচারাভিযানের আওতায় থাকা পণ্য কিনতে পারবেন এবং উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ছাড়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow