সুপ্রিম কোর্ট: প্রথম দিনে ভার্চুয়ালি ৭০৭ মামলা শুনানি, নিষ্পত্তি ১৭৭টি
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে প্রথম দিনে ভার্চুয়াল পদ্ধতিতে মোট ৭০৭টি মামলা শুনানি হয়েছে। পাশাপাশি এদিন ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আরও পড়ুনভার্চুয়াল কোর্ট প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আইনজীবীদের মানসিক স্বাস্থ্যসেবা-ওভারটাইম ভাতা চায় পুলিশ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আজ বুধবার তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলা শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি হয়েছে। এছাড়া হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলা শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। উভয় বিভাগে সর্বমোট ৭০৭টি মামলা শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এফএইচ/কেএসআর
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে প্রথম দিনে ভার্চুয়াল পদ্ধতিতে মোট ৭০৭টি মামলা শুনানি হয়েছে। পাশাপাশি এদিন ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
ভার্চুয়াল কোর্ট প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আইনজীবীদের
মানসিক স্বাস্থ্যসেবা-ওভারটাইম ভাতা চায় পুলিশ
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আজ বুধবার তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলা শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি হয়েছে। এছাড়া হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলা শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। উভয় বিভাগে সর্বমোট ৭০৭টি মামলা শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।
এফএইচ/কেএসআর
What's Your Reaction?