সুপ্রিম কোর্ট বার নির্বাচনে জামায়াত সমর্থিত প্যানেলের মনোনয়নপত্র দাখিল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত আইনজীবী সংগঠন ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিলের সবুজ প্যানেলে আইনজীবীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সুপ্রিম কোর্ট বারের নির্বাচন সংক্রান্ত কমিটির মনোনয়নপত্র দাখিল করেন তারা। সবুজ প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল বাতেন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল হক, অ্যাডভোকেট মঈন উদ্দিন ফারুকী, সম্পাদক পদে  অ্যাডভোকেট এ.কে.এম. রেজাউল করিম খন্দকার, ট্রেজারার পদে অ্যাডভোকেট এস এম জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়ছেন। এছাড়াও সদস্য পদে অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী, ব্যারিস্টার মাহমুদ হাসান, অ্যাডভোকেট মো. ফয়েজ উল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ নাঈমুদ্দিন লিখন, ব্যারিস্টার ইসরাত জাহান অনি, অ্যাডভোকেট ফারজানা খানম ও অ্যাডভোকেট যুবায়ের তায়েব মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৩ ও ১৪ মে সমিতির নির্বাচনের তারিখ ধার্য রয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলের সমর্থক আইনজীবীরা সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্র

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে জামায়াত সমর্থিত প্যানেলের মনোনয়নপত্র দাখিল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত আইনজীবী সংগঠন ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিলের সবুজ প্যানেলে আইনজীবীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সুপ্রিম কোর্ট বারের নির্বাচন সংক্রান্ত কমিটির মনোনয়নপত্র দাখিল করেন তারা।

সবুজ প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল বাতেন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল হক, অ্যাডভোকেট মঈন উদ্দিন ফারুকী, সম্পাদক পদে  অ্যাডভোকেট এ.কে.এম. রেজাউল করিম খন্দকার, ট্রেজারার পদে অ্যাডভোকেট এস এম জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়ছেন।

এছাড়াও সদস্য পদে অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী, ব্যারিস্টার মাহমুদ হাসান, অ্যাডভোকেট মো. ফয়েজ উল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ নাঈমুদ্দিন লিখন, ব্যারিস্টার ইসরাত জাহান অনি, অ্যাডভোকেট ফারজানা খানম ও অ্যাডভোকেট যুবায়ের তায়েব মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ১৩ ও ১৪ মে সমিতির নির্বাচনের তারিখ ধার্য রয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলের সমর্থক আইনজীবীরা সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

এফএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow