সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সময়সূচি পরিবর্তন, জ্বালানি বরাদ্দ হ্রাস
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট- উভয় বিভাগের অফিসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং আপিল বিভাগে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলার সময় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এখানে সরকারের জ্বালানি বরাদ্দ হ্রাস করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা ভার্চ্যুয়াল আদালত পরিচালনা-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে সরকারের পক্ষ থেকে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসের সময়কাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়। পাশাপাশি সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ জ্বালানির ব্যবহার, সরকারি কার্যালয়ে সব ধরনের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, গত ৫ মার্চ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১১ দফা
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট- উভয় বিভাগের অফিসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং আপিল বিভাগে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলার সময় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এখানে সরকারের জ্বালানি বরাদ্দ হ্রাস করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা ভার্চ্যুয়াল আদালত পরিচালনা-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে সরকারের পক্ষ থেকে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসের সময়কাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়। পাশাপাশি সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ জ্বালানির ব্যবহার, সরকারি কার্যালয়ে সব ধরনের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, গত ৫ মার্চ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১১ দফা নির্দেশনা জারি করা হয়।
এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অফিসের সময়সূচি পরিবর্তন করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং আপিল বিভাগ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। একই সঙ্গে সুপ্রিম কোর্টে ব্যবহৃত সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তাছাড়া, আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্টের জারিকৃত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভার্চ্যুয়াল উপস্থিতিতে আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এফএইচ/একিউএফ
What's Your Reaction?