সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত: সমাজকল্যাণমন্ত্রী
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি শিশু সদন (বালক)পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী এ.জেড. এম জাহিদ হোসেন। শুক্রবার (৫ জুন) তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিদর্শন করে শিশুদের আবাসন,শিক্ষা,স্বাস্থ্যসেবা ও কল্যাণমূলক কার্যক্রমের খোঁজখবর নেন। পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং শিশুদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় মন্ত্রী বলেন, “সুবিধাবঞ্চিত ও আশ্রয়হীন শিশুদের নিরাপদ আবাসন, মানসম্মত শিক্ষা এবং মানবিক বিকাশ নিশ্চিত করতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। একটি শিশুও যেন অবহেলার শিকার না হয়, সে লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।” পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান,ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল,স্থানীয় নেতৃবৃন্দ এবং প্র
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি শিশু সদন (বালক)পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী এ.জেড. এম জাহিদ হোসেন।
শুক্রবার (৫ জুন) তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিদর্শন করে শিশুদের আবাসন,শিক্ষা,স্বাস্থ্যসেবা ও কল্যাণমূলক কার্যক্রমের খোঁজখবর নেন। পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং শিশুদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় মন্ত্রী বলেন, “সুবিধাবঞ্চিত ও আশ্রয়হীন শিশুদের নিরাপদ আবাসন, মানসম্মত শিক্ষা এবং মানবিক বিকাশ নিশ্চিত করতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। একটি শিশুও যেন অবহেলার শিকার না হয়, সে লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান,ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল,স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে শিশুদের সঙ্গে কিছু সময় কাটান সমাজকল্যাণমন্ত্রী। এ সময় তিনি শিশুদের সার্বিক কল্যাণ,নিরাপত্তা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
What's Your Reaction?