সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থা হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ)। সোমবার (৯ মার্চ) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে এইচএসএফ পরিচালিত দুটি স্কুলের ৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অংশ নেয়। একই সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের লেখাপড়ায় আর্থিক সহায়তা প্রদানকারী ব্যক্তিরাও। ইফতারের ফাঁকে বৃত্তি প্রদানকারী অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং নিয়মিত লেখাপড়া চালিয়ে যেতে তাদের উৎসাহিত করেন। অনুষ্ঠানের আগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন পোশাকও বিতরণ করা হয়। অনুষ্ঠানে এইচএসএফের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মুকিত বলেন, শিক্ষা একটি মৌলিক চাহিদা এবং জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এখনও সমাজের একটি বড় অংশ, বিশেষ করে বস্তিতে বসবাসকারী অনেক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের শিক্ষার জন্য সমাজের বিত্তবানদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। তিনি জানান, বর্তমানে ঢাকার হাজারীবাগ ও উত্তরায় দুটি স্কুল পরিচালনা করছে এইচএসএফ। এসব স্কুলে চার শতাধিক সু
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থা হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ)।
সোমবার (৯ মার্চ) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে এইচএসএফ পরিচালিত দুটি স্কুলের ৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অংশ নেয়। একই সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের লেখাপড়ায় আর্থিক সহায়তা প্রদানকারী ব্যক্তিরাও।
ইফতারের ফাঁকে বৃত্তি প্রদানকারী অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং নিয়মিত লেখাপড়া চালিয়ে যেতে তাদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানের আগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন পোশাকও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এইচএসএফের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মুকিত বলেন, শিক্ষা একটি মৌলিক চাহিদা এবং জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এখনও সমাজের একটি বড় অংশ, বিশেষ করে বস্তিতে বসবাসকারী অনেক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের শিক্ষার জন্য সমাজের বিত্তবানদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে।
তিনি জানান, বর্তমানে ঢাকার হাজারীবাগ ও উত্তরায় দুটি স্কুল পরিচালনা করছে এইচএসএফ। এসব স্কুলে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশু বিনামূল্যে শিক্ষা গ্রহণ করছে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণও বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
এসইউজে/এসএনআর
What's Your Reaction?