সুবিধাবঞ্চিতদের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের উদ্যোগে অসহায় তিনশ পরিবারের মাঝে ৩শ প্যাকেট উপহারসামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ছিল ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট গুড়া দুধ ও কিচমিচ। বেগুনটিলা বস্তি, কুর্মিটোলা ক্যাম্প, মুড়াপাড়া ক্যাম্প, কালাপানি স্কুল ক্যাম্প এবং ২নং ওয়ার্ড সিটি করপোরেশনের সামনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই ঈদ উপহারসামগ্রীর সাথে ইফতারও বিতরণ করা হয়। মীর ইমরান হোসেন মিথুন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াতে তার এই সামান্য প্রয়াস। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে কাউন্সিলর পদপ্রার্থী মীর ইমরান হোসেন মিথুনের উদ্যোগে ২নং ওয়ার্ডে গরিব ও অস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের উদ্যোগে অসহায় তিনশ পরিবারের মাঝে ৩শ প্যাকেট উপহারসামগ্রী বিতরণ করা হয়।
প্রতি প্যাকেটে ছিল ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট গুড়া দুধ ও কিচমিচ। বেগুনটিলা বস্তি, কুর্মিটোলা ক্যাম্প, মুড়াপাড়া ক্যাম্প, কালাপানি স্কুল ক্যাম্প এবং ২নং ওয়ার্ড সিটি করপোরেশনের সামনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই ঈদ উপহারসামগ্রীর সাথে ইফতারও বিতরণ করা হয়।
মীর ইমরান হোসেন মিথুন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াতে তার এই সামান্য প্রয়াস। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে কাউন্সিলর পদপ্রার্থী মীর ইমরান হোসেন মিথুনের উদ্যোগে ২নং ওয়ার্ডে গরিব ও অসহায় মানুষদের নিয়ে মাসব্যাপি দোয়া ও ইফতার কর্মসূচি পালিত হচ্ছে।
What's Your Reaction?