সুষ্ঠু নির্বাচনের আশা করেছিলাম, হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের: ফয়জুল করীম

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু তা হয়নি। দেশে একটি সাজানো এবং ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে। এর অংশ হিসেবে সারাদেশে হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে ভোটে হারানো হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশালের আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন। ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করীম আরও বলেন, দেশের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। নরসিংদীতে কিশোরীকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনুন। কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ব্যাংকে একজন ব্যবসায়ীকে গভর্নর নিযুক্ত করা হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, কেন্দ্রীয় ব্যাংকে যাকে গভর্নর পদে বসানো হয়েছে, তিনি একজন ব্যবসায়ী। ব্যাংকিং সেক্টরে তার কোনো অভিজ্ঞতা নেই। এমন একজন ব্যক্তিকে কেন্দ্

সুষ্ঠু নির্বাচনের আশা করেছিলাম, হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের: ফয়জুল করীম

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু তা হয়নি। দেশে একটি সাজানো এবং ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে। এর অংশ হিসেবে সারাদেশে হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে ভোটে হারানো হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশালের আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।

ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করীম আরও বলেন, দেশের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক।

নরসিংদীতে কিশোরীকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনুন। কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ ব্যাংকে একজন ব্যবসায়ীকে গভর্নর নিযুক্ত করা হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, কেন্দ্রীয় ব্যাংকে যাকে গভর্নর পদে বসানো হয়েছে, তিনি একজন ব্যবসায়ী। ব্যাংকিং সেক্টরে তার কোনো অভিজ্ঞতা নেই। এমন একজন ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে বসানোয় এই খাত ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা আছে। সরকারকে মনে রাখতে হবে ব্যাংকিং খাতে ধস নামলে তার ভুক্তভোগী হবে দেশের জনগণ। ব্যাংকের টাকা এ দেশের জনগণের, বিএনপির না।

ইফতার অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর শাখার সভাপতি মো. লোকমান হাকিমের সভাপতিত্বে বরিশালের বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শাওন খান/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow