সুস্বাদু সালাদে সঙ্গী টক দইয়ের সস, জানুন ৩ রেসিপি

সালাদ অনেকেই খেতে চান, কিন্তু ঠিকমতো স্বাদ না থাকায় তা নিয়মিত খাদ্যতালিকায় রাখা হয় না। আসলে একটি ভালো ড্রেসিংই সালাদের স্বাদ পুরো বদলে দিতে পারে। টক দই দিয়ে তৈরি সস একদিকে যেমন স্বাস্থ্যকর, তেমনি স্বাদেও হালকা ও রিফ্রেশিং। বিভিন্ন ধরনের সালাদের জন্য একটু ভিন্নভাবে এই দইয়ের সস তৈরি করলে প্রতিদিনের খাবারে সহজেই বৈচিত্র্য আনা যায়। চলুন জেনে নেওয়া যাক, ৩ ধরনের সালাদের জন্য টক দইয়ের সসের আলাদা আলাদা রেসিপি - ১. শশা-গাজর-টমেটোর সালাদের জন্য দই-লেবুর সস উপকরণটক দই আধা কাপলেবুর রস ১ টেবিল চামচমধু ১ চা চামচলবণ স্বাদমতোগোলমরিচ গুঁড়া সামান্য প্রস্তুত প্রণালি একটি বাটিতে টক দই নিয়ে তাতে লেবুর রস, মধু, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মসৃণ হলে সালাদের ওপর ছড়িয়ে দিন। ২. চিকেন সালাদের জন্য দই-রসুন সস উপকরণটক দই ১ কাপরসুন বাটা আধা চা চামচঅলিভ অয়েল ১ টেবিল চামচলবণ স্বাদমতোগোলমরিচ গুঁড়া আধা চা চামচলেবুর রস ১ চা চামচ প্রস্তুত প্রণালিএকটি বাটিতে টক দই নিয়ে তাতে রসুন বাটা, অলিভ অয়েল, লেবুর রস, লবণ ও গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই সস চিকেন সালাদের সঙ্গে দারুণ মানায়। ৩. ডিম সালা

সুস্বাদু সালাদে সঙ্গী টক দইয়ের সস, জানুন ৩ রেসিপি

সালাদ অনেকেই খেতে চান, কিন্তু ঠিকমতো স্বাদ না থাকায় তা নিয়মিত খাদ্যতালিকায় রাখা হয় না। আসলে একটি ভালো ড্রেসিংই সালাদের স্বাদ পুরো বদলে দিতে পারে।

টক দই দিয়ে তৈরি সস একদিকে যেমন স্বাস্থ্যকর, তেমনি স্বাদেও হালকা ও রিফ্রেশিং। বিভিন্ন ধরনের সালাদের জন্য একটু ভিন্নভাবে এই দইয়ের সস তৈরি করলে প্রতিদিনের খাবারে সহজেই বৈচিত্র্য আনা যায়।

চলুন জেনে নেওয়া যাক, ৩ ধরনের সালাদের জন্য টক দইয়ের সসের আলাদা আলাদা রেসিপি -

১. শশা-গাজর-টমেটোর সালাদের জন্য দই-লেবুর সস

উপকরণ
টক দই আধা কাপ
লেবুর রস ১ টেবিল চামচ
মধু ১ চা চামচ
লবণ স্বাদমতো
গোলমরিচ গুঁড়া সামান্য

সুস্বাদু সালাদে সঙ্গী টক দইয়ের সস, জানুন ৩ রেসিপি

প্রস্তুত প্রণালি

একটি বাটিতে টক দই নিয়ে তাতে লেবুর রস, মধু, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মসৃণ হলে সালাদের ওপর ছড়িয়ে দিন।

২. চিকেন সালাদের জন্য দই-রসুন সস

উপকরণ
টক দই ১ কাপ
রসুন বাটা আধা চা চামচ
অলিভ অয়েল ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
লেবুর রস ১ চা চামচ

সুস্বাদু সালাদে সঙ্গী টক দইয়ের সস, জানুন ৩ রেসিপি

প্রস্তুত প্রণালি
একটি বাটিতে টক দই নিয়ে তাতে রসুন বাটা, অলিভ অয়েল, লেবুর রস, লবণ ও গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই সস চিকেন সালাদের সঙ্গে দারুণ মানায়।

৩. ডিম সালাদের জন্য দই-মাস্টার্ড সস

উপকরণ
টক দই আধা কাপ
মাস্টার্ড পেস্ট ১ চা চামচ
মধু ১ চা চামচ
লবণ স্বাদমতো
গোলমরিচ গুঁড়া সামান্য

সুস্বাদু সালাদে সঙ্গী টক দইয়ের সস, জানুন ৩ রেসিপি

প্রস্তুত প্রণালি
টক দইয়ের সঙ্গে মাস্টার্ড পেস্ট, মধু, লবণ ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে এটি ডিমের সালাদের সঙ্গে পরিবেশন করুন।

প্রতিটি সালাদের ওপর এই সসগুলো ঢেলে মিশিয়ে পরিবেশন করুন। এতে সালাদের স্বাদ ও পুষ্টিগুণ দুটোই বাড়বে।

এএমপি/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow