‘সুড়ঙ্গ’, ‘দাগি’র পর ভিকি জাহেদের সিনেমায় আফরান নিশো-তমা মির্জা

বড় পর্দায় আফরান নিশো ও তমা মির্জার জুটি মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। ২০২৩ সালের ঈদুল আজহায় রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হন তারা। প্রথম সিনেমাতেই দর্শকদের ভালোবাসা কুড়ায় এই জুটি। আরও পড়ুন ‘গুলশানের চামেলি’ সিনেমায় যৌনকর্মীর দালাল চরিত্রে অ্যাডলফ খান এরপর ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’। দ্বিতীয়বারও নিশো-তমার রসায়ন দর্শকদের মুগ্ধ করে। বক্স অফিসেও সিনেমাটি পায় ইতিবাচক সাড়া। এবার তৃতীয়বারের মতো বড় পর্দায় ফিরছেন আফরান নিশো ও তমা মির্জা। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ২০২৬ সালের দুর্গাপূজায় মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হতে যাওয়া নতুন একটি সিনেমায় জুটি বাঁধছেন তারা। ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এটি হবে তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। জানা গেছে, নিজের স্বতন্ত্র গল্প বলার ধারা বজায় রেখেই ভিন্ন স্বাদের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভিকি জাহেদ। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই শুরু হবে শুটিং। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান বা নির্মাতা পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি,

‘সুড়ঙ্গ’, ‘দাগি’র পর ভিকি জাহেদের সিনেমায় আফরান নিশো-তমা মির্জা

বড় পর্দায় আফরান নিশো ও তমা মির্জার জুটি মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। ২০২৩ সালের ঈদুল আজহায় রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হন তারা। প্রথম সিনেমাতেই দর্শকদের ভালোবাসা কুড়ায় এই জুটি।

এরপর ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’। দ্বিতীয়বারও নিশো-তমার রসায়ন দর্শকদের মুগ্ধ করে। বক্স অফিসেও সিনেমাটি পায় ইতিবাচক সাড়া।

এবার তৃতীয়বারের মতো বড় পর্দায় ফিরছেন আফরান নিশো ও তমা মির্জা। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ২০২৬ সালের দুর্গাপূজায় মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হতে যাওয়া নতুন একটি সিনেমায় জুটি বাঁধছেন তারা। ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এটি হবে তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

জানা গেছে, নিজের স্বতন্ত্র গল্প বলার ধারা বজায় রেখেই ভিন্ন স্বাদের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভিকি জাহেদ। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই শুরু হবে শুটিং।

যদিও প্রযোজনা প্রতিষ্ঠান বা নির্মাতা পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দুর্গাপূজার দর্শকদের লক্ষ্য করেই এগিয়ে চলছে ছবিটির প্রস্তুতি।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, নিশো-তমা জুটির আগের দুই সিনেমার মতো এবারও প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে আলফা আই। ফলে এই সফল জুটির নতুন সিনেমা নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।

এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, দুর্গাপূজায় ভিকি জাহেদের পরিচালনায় আফরান নিশো ও তমা মির্জা দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হবেন।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow