সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন ১৩০০ কোটি টাকা ছাড়াল

ঈদুল আজহা পরবর্তী সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (৩ জুন) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উভয় বাজারেই লেনদেন ও সূচক বৃদ্ধি পেয়েছে। লেনদেন ১৩০০ কোটি টাকা ছাড়িয়েছে।  বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪১ পয়েন্টে। একই সঙ্গে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৯৯ ও ২ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনটিতে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১৯৯ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকার। সিএসইতে ৩১ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসইতে এদিন মোট ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৪৩টির দর বেড়েছে, ৯৮টির কমেছে এবং ৪৯টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- মীর আক্তার, একমি লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইল, ডমিনেজ স্টিল, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক,

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন ১৩০০ কোটি টাকা ছাড়াল

ঈদুল আজহা পরবর্তী সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (৩ জুন) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উভয় বাজারেই লেনদেন ও সূচক বৃদ্ধি পেয়েছে। লেনদেন ১৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। 

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪১ পয়েন্টে। একই সঙ্গে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৯৯ ও ২ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনটিতে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১৯৯ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকার। সিএসইতে ৩১ কোটি টাকা লেনদেন হয়েছে।

ডিএসইতে এদিন মোট ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৪৩টির দর বেড়েছে, ৯৮টির কমেছে এবং ৪৯টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- মীর আক্তার, একমি লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইল, ডমিনেজ স্টিল, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, টেকনো ড্রাগস, জেনেক্স, গোল্ডেন সন ও আরডি ফুড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৮৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দর বেড়েছে, ৬৪টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল।

মঙ্গলবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের তুলনায় প্রায় ৪ কোটি টাকা বেশি। আগের কার্যদিবসে এ লেনদেন ছিল ২৭ কোটি ১৯ লাখ টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow