সূচকের বড় পতনে শেষ হলো সপ্তাহ, লেনদেনও কমেছে 

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে বড় ধরনের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।   বৃহস্পতিবার (২ এপ্রিল) সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমায় বাজারজুড়ে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।   বাজার বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক সময়ে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও শেষদিকে তা পতনে রূপ নিচ্ছে। আজ বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও কিছুক্ষণের মধ্যেই তা নিম্নমুখী হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকে।   দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৮৭ পয়েন্ট কমে এক হাজার ৫৯ দশমিক ৫৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২১ দশমিক ২৮ পয়েন্ট কমে এক হাজার ৯৮০ দশমিক ৩৫ পয়েন্টে নেমে এসেছে।   আরও পড়ুনএলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৭২৮ টাকা অটো গ্যাসের দাম প্রতি লিটারে বাড়লো ১৭.৯

সূচকের বড় পতনে শেষ হলো সপ্তাহ, লেনদেনও কমেছে 

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে বড় ধরনের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।  

বৃহস্পতিবার (২ এপ্রিল) সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমায় বাজারজুড়ে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।  

বাজার বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক সময়ে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও শেষদিকে তা পতনে রূপ নিচ্ছে। আজ বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও কিছুক্ষণের মধ্যেই তা নিম্নমুখী হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকে।  

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৮৭ পয়েন্ট কমে এক হাজার ৫৯ দশমিক ৫৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২১ দশমিক ২৮ পয়েন্ট কমে এক হাজার ৯৮০ দশমিক ৩৫ পয়েন্টে নেমে এসেছে।  

আরও পড়ুন
এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৭২৮ টাকা 
অটো গ্যাসের দাম প্রতি লিটারে বাড়লো ১৭.৯৪ টাকা 

ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২৫ কোটি ৯৯ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৭১৯ কোটি ৮৩ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।  

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৩ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯৫ দশমিক ৮৭ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৪৪ দশমিক ২১ পয়েন্ট কমে ৮ হাজার ৯৭৭ দশমিক ৫১ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া শরিয়াহ সূচক ২ দশমিক ৬৮ পয়েন্ট কমে ৮৯৫ দশমিক শূন্য ৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭০ দশমিক ৪১ পয়েন্ট কমে ১২ হাজার ৮৪৮ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে।  

সিএসইতে মোট ১৯১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৭ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৪২ কোটি ৫১ লাখ টাকার তুলনায় অনেক কম। 

এমএএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow