সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক

পক্ষপাতমূলক আচরণ করায় সূত্রাপুর থানার ওসির অপসারণ চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানালেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইশরাক। এর আগে ইসি সচিবের কাছে তার এজেন্ট সাইদুর রহমান মিন্টুর সই করা একটি আবেদন দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, ঢাকা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থী ড. মো. আব্দুল মান্নানের কর্মী সমর্থক ও জামায়াত ইসলামের অফিস হিসাবে ৭৩নং ভোটকেন্দ্র কসমোপলিটন স্কুল এন্ড কলেজে গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পারি যে, ওই ভোট কেন্দ্রটিতে জামায়াত প্রার্থী কর্মী সমর্থকরা বিপুল পরিমানে নকল ব্যালট পেপার সিল এবং দেশীয় চাপাতি, রামদা, ক্রিকেট স্ট্যাম্প, হকি স্টিক, জি.আই পাইপ ও আগ্নেয়াস্ত্র মজুদ করেছে। আমি ওই বিষয়ে সূত্রাপুর থানার ওসি সাহেবকে অবহিত করলে ওসি নিজে সরেজমিনে গিয়ে ওই অস্ত্র জব্দ না করে তা সরিয়ে ফেলতে সহযোগিতা করে। অতঃপর আমরা বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনা বাহিনী স্ট্রাইকিং ফোর্স

সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক

পক্ষপাতমূলক আচরণ করায় সূত্রাপুর থানার ওসির অপসারণ চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানালেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইশরাক।

এর আগে ইসি সচিবের কাছে তার এজেন্ট সাইদুর রহমান মিন্টুর সই করা একটি আবেদন দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, ঢাকা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থী ড. মো. আব্দুল মান্নানের কর্মী সমর্থক ও জামায়াত ইসলামের অফিস হিসাবে ৭৩নং ভোটকেন্দ্র কসমোপলিটন স্কুল এন্ড কলেজে গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পারি যে, ওই ভোট কেন্দ্রটিতে জামায়াত প্রার্থী কর্মী সমর্থকরা বিপুল পরিমানে নকল ব্যালট পেপার সিল এবং দেশীয় চাপাতি, রামদা, ক্রিকেট স্ট্যাম্প, হকি স্টিক, জি.আই পাইপ ও আগ্নেয়াস্ত্র মজুদ করেছে। আমি ওই বিষয়ে সূত্রাপুর থানার ওসি সাহেবকে অবহিত করলে ওসি নিজে সরেজমিনে গিয়ে ওই অস্ত্র জব্দ না করে তা সরিয়ে ফেলতে সহযোগিতা করে।

অতঃপর আমরা বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনা বাহিনী স্ট্রাইকিং ফোর্সকে অবহিত করলে আনুমানিক চার ঘন্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ভোট কেন্দ্রের বিভিন্ন রুম তল্লাশী করে ১৫২ টি ক্রিকেট ষ্ট্যাম্প উদ্ধার করেন। ওই বিষয়ে প্রতীয়মান হয় যে, সূত্রাপুর থানার ওসি জামায়াত সমর্থিত।

এ অবস্থায় পক্ষপাতদুষ্ট আচরণে নির্বাচন সুষ্ঠ না হওয়ার আশঙ্কা তৈরি হয়। এজন্য নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করার লক্ষ্যে ওই ওসি পরিবর্তনের দাবী জানানো হয় আবেদনে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow