সূর্যবংশিকে ম্লান করে গুজরাটকে ফাইনালে তুললেন গিল

দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে গুজরাট টাইটান্স। প্রথম কোয়ালিফায়ারের মতো ফাইনালেও মুখোমুখি হবে গুজরাট-বেঙ্গালুরু। গতকাল শুক্রবার নিউ চন্ডিগঢ়ে ব্যাট হাতে ঝড় তোলেন বৈভব সূর্যবংশি। ৪৭ বলে ৯৬ রান করে আউট হন তিনি। ৪৫ রান করে রবীন্দ্র জাদেজা। শেষ দিকে ১১ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলেন দোনোভান ফেরেইরা। রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২১৪। তবে সবকিছু ম্লান করে দেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল। তার ৫৩ বলে ১০৪ রানের ইনিংসে ৭ উইকেটের জয়ে ফাইনালে চলে গেছে গুজরাট। গুজরাট টাইটান্স সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে যে কোনো নকআউট বা প্লেঅফে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে সাফল্য পাওয়ার দৃষ্টান্ত তৈরি করল।ফাইনাল ম্যাচ আহমেদাবাদে। ঘরের মাঠে ফাইনাল হওয়ায় সমর্থকদের সমর্থনের দিক দিয়ে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে গুজরাটের জন্য। দ্বিতীয় কোয়ালিফায়ারে বিদায় নিয়েছে রাজস্থান। বিস্ময় বালক সূর্যবংশি মৌসুম শেষ করলো ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান নিয়ে। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি বঞ্চিত হতে হলো বৈভব সূর্যবংশিকে। আগামীকাল তথা ৩১ মে বাংলাদেশ সময় রাত ৮টায় আহমেদাবাদে ফাইনালে মুখোমুখি হ

সূর্যবংশিকে ম্লান করে গুজরাটকে ফাইনালে তুললেন গিল

দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে গুজরাট টাইটান্স। প্রথম কোয়ালিফায়ারের মতো ফাইনালেও মুখোমুখি হবে গুজরাট-বেঙ্গালুরু।

গতকাল শুক্রবার নিউ চন্ডিগঢ়ে ব্যাট হাতে ঝড় তোলেন বৈভব সূর্যবংশি। ৪৭ বলে ৯৬ রান করে আউট হন তিনি। ৪৫ রান করে রবীন্দ্র জাদেজা। শেষ দিকে ১১ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলেন দোনোভান ফেরেইরা। রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২১৪। তবে সবকিছু ম্লান করে দেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল। তার ৫৩ বলে ১০৪ রানের ইনিংসে ৭ উইকেটের জয়ে ফাইনালে চলে গেছে গুজরাট।

গুজরাট টাইটান্স সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে যে কোনো নকআউট বা প্লেঅফে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে সাফল্য পাওয়ার দৃষ্টান্ত তৈরি করল।ফাইনাল ম্যাচ আহমেদাবাদে। ঘরের মাঠে ফাইনাল হওয়ায় সমর্থকদের সমর্থনের দিক দিয়ে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে গুজরাটের জন্য।

দ্বিতীয় কোয়ালিফায়ারে বিদায় নিয়েছে রাজস্থান। বিস্ময় বালক সূর্যবংশি মৌসুম শেষ করলো ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান নিয়ে। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি বঞ্চিত হতে হলো বৈভব সূর্যবংশিকে।

আগামীকাল তথা ৩১ মে বাংলাদেশ সময় রাত ৮টায় আহমেদাবাদে ফাইনালে মুখোমুখি হবে গুজরাট-বেঙ্গালুরু।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow