সেই সন্দেহভাজনের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে তিনটি অভিযোগে মামলা করা হয়েছে। এর মধ্যে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগও রয়েছে। সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলায় দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে হত্যাচেষ্টার অপরাধে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ঘটনার দুই দিন পর সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে তাকে প্রথমবার হাজির করা হয়। এ সময় তার পরনে নীল রঙের কারাবন্দির পোশাক দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনারে হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের রাজধানীতে সাংবাদিক ও রাজনীতিবিদদের একটি অভিজাত অনুষ্ঠান। আদালতে প্রসিকিউটর জোসেলিন ব্যালান্টাইন বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছেন। অ্যালেন এখনো অভিযোগগুলোর জবাব দেননি। আদালত

সেই সন্দেহভাজনের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে তিনটি অভিযোগে মামলা করা হয়েছে। এর মধ্যে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগও রয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলায় দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে হত্যাচেষ্টার অপরাধে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ঘটনার দুই দিন পর সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে তাকে প্রথমবার হাজির করা হয়। এ সময় তার পরনে নীল রঙের কারাবন্দির পোশাক দেখা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনারে হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের রাজধানীতে সাংবাদিক ও রাজনীতিবিদদের একটি অভিজাত অনুষ্ঠান।

আদালতে প্রসিকিউটর জোসেলিন ব্যালান্টাইন বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছেন। অ্যালেন এখনো অভিযোগগুলোর জবাব দেননি। আদালতে তিনি বলেন, তিনি সব প্রশ্নের যথাযথ উত্তর দেবেন এবং তার কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি রয়েছে।

যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট বিচারক ম্যাথিউ শারবাউ মামলার কার্যক্রম চলাকালে তাকে আটক রাখার নির্দেশ দেন এবং বৃহস্পতিবার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। ওয়াশিংটন ডিসির যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জিনিন পিরো জানান, তদন্ত চলমান থাকায় অ্যালেনের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।

তিনি বলেন, এটি স্পষ্টতই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা ছিল। আসামির উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা। তার কাছ থেকে একটি সেমি-অটোমেটিক পিস্তল, একটি শটগান এবং তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো ক্যালিফোর্নিয়া থেকে কেনা হয়েছিল।

অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানান, অ্যালেন লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি নিজের বাসা থেকে ট্রেনে করে প্রথমে শিকাগো এবং পরে ওয়াশিংটনে যান। এরপর গত ২৪ এপ্রিল তিনি ওয়াশিংটনে পৌঁছান এবং অনুষ্ঠানের আগের দিন ওয়াশিংটন হিলটন হোটেলে ওঠেন। এ হোটেলেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

২০২৪ সালের পর থেকে ট্রাম্পের বিরুদ্ধে এটি তৃতীয়বারের মতো হত্যাচেষ্টার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। হোয়াইট হাউস এ ঘটনার জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের কঠোর সমালোচনা করেছে। তাদের দাবি, প্রেসিডেন্ট ও তার সমর্থকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য সহিংসতাকে উসকে দিচ্ছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, প্রেসিডেন্ট ও তার পরিবারকে নিয়ে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ বক্তব্য কিছু মানুষকে উন্মত্ত করে তুলছে এবং সহিংসতায় প্ররোচিত করছে। এটি বন্ধ হওয়া প্রয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow