সেনাবাহিনীর আরও ২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি

বাংলাদেশ সেনাবাহিনীর আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। এই দুই সেনা কর্মকর্তার মধ্যে ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্টডকের জিওসি করা হয়েছে। এছাড়া সেনাসদরের একটি পরিদপ্তরের পরিচালকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকটি পদে রদবদল হয়।

সেনাবাহিনীর আরও ২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি

বাংলাদেশ সেনাবাহিনীর আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

এই দুই সেনা কর্মকর্তার মধ্যে ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্টডকের জিওসি করা হয়েছে।

এছাড়া সেনাসদরের একটি পরিদপ্তরের পরিচালকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকটি পদে রদবদল হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow