সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট
রাজধানীর সরকারি ৭টি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) চলমান নানা সংকট ও সমস্যার সমাধানসহ সার্বিক বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে ওয়াকআউট করেছেন ঢাকা কলেজের শিক্ষকরা। রোববার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নাজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিনের উপস্থিতিতে সভা চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ৭ কলেজের অধ্যক্ষ, শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ জহুরুল হক বিশ্ববিদ্যালয়টির অধ্যাদেশের একটি আইনের ব্যাখ্যা পড়ার সময় বাধা দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. বোরহান উদ্দিন। এ বিষয়কে কেন্দ্র করে ওয়াকআউট করেন কলেজটির শিক্ষকরা। এ সময় ভিসি শিক্ষকদের সভা ত্যাগ না করার অনুরোধ জানান। এ বিষয়ে ভিসি বলেন, ‘শিক্ষকরা ভুল ম্যাসেজ পেয়ে চলে গেছেন। ট্রেজারার বলতে চেয়েছেন, যেহেতু শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছে, তাই তারা কথা বলুক। আগে তাদের কথা শুনে পরবর্তীতে শ
রাজধানীর সরকারি ৭টি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) চলমান নানা সংকট ও সমস্যার সমাধানসহ সার্বিক বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে ওয়াকআউট করেছেন ঢাকা কলেজের শিক্ষকরা।
রোববার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নাজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিনের উপস্থিতিতে সভা চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় ৭ কলেজের অধ্যক্ষ, শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ জহুরুল হক বিশ্ববিদ্যালয়টির অধ্যাদেশের একটি আইনের ব্যাখ্যা পড়ার সময় বাধা দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. বোরহান উদ্দিন। এ বিষয়কে কেন্দ্র করে ওয়াকআউট করেন কলেজটির শিক্ষকরা। এ সময় ভিসি শিক্ষকদের সভা ত্যাগ না করার অনুরোধ জানান।
এ বিষয়ে ভিসি বলেন, ‘শিক্ষকরা ভুল ম্যাসেজ পেয়ে চলে গেছেন। ট্রেজারার বলতে চেয়েছেন, যেহেতু শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছে, তাই তারা কথা বলুক। আগে তাদের কথা শুনে পরবর্তীতে শিক্ষকদের কথা শোনা হবে। আমরা শিক্ষক-শিক্ষার্থী সবার কথা শুনে মন্ত্রণালয়ে এ বিষয় নিয়ে কথা বলব।’
What's Your Reaction?