সেমাই কারখানায় জরিমানা

চাঁদপুরের পুরানবাজারে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।   মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের পুরানবাজারে ভোক্তা অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।  জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে অবৈধভাবে একটি কোম্পানির আটা-ময়দার বস্তা ব্যবহার করা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার দ্রব্য বিক্রয়ের অপরাধে জনতা ফুড প্রোডাক্টকে ১০ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় আজমেরী লাচ্ছা সেমাইকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা আপডেট না থাকায় মেসার্স সহদেব চন্দ্র সাহাকে ২ হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা জরিমানা আরোপ করে ভোক্তা অধিদপ্তর।  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।  এছাড়াও নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন

সেমাই কারখানায় জরিমানা
চাঁদপুরের পুরানবাজারে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।   মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের পুরানবাজারে ভোক্তা অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।  জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে অবৈধভাবে একটি কোম্পানির আটা-ময়দার বস্তা ব্যবহার করা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার দ্রব্য বিক্রয়ের অপরাধে জনতা ফুড প্রোডাক্টকে ১০ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় আজমেরী লাচ্ছা সেমাইকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা আপডেট না থাকায় মেসার্স সহদেব চন্দ্র সাহাকে ২ হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা জরিমানা আরোপ করে ভোক্তা অধিদপ্তর।  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।  এছাড়াও নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow