সেমিফাইনালে বাংলাদেশের একাদশে বড়সড় রদবদল

সাফ নারী চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে নেপালের বিপক্ষে একাদশে বড়সড় রদবদল এনেছেন কোচ পিটার বাটলার। তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে সর্বশেষ দুবারের চ্যাম্পিয়নরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে। রক্ষণভাগে আফঈদা খন্দকারকে ফেরানো হয়েছে। পারফরম্যান্সের ঘাটতির কারণে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাকে বাদ দিয়ে সুরমা জান্নাতকে সুযোগ দেওয়া হয়েছিল। তবে নক-আউট পর্বের চাপ সামলাতে বাটলার আবারও আফঈদার ওপরই আস্থা রেখেছেন। আফঈদার ফেরার পাশাপাশি একাদশে জায়গা পেয়েছেন দুই ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি ও উমেলাহ মারমা। মূলত আক্রমণভাগকে আরও গতিশীল করতেই কোচ এই কৌশল নিয়েছেন। তবে এই তিনজনকে জায়গা দিতে গিয়ে একাদশ থেকে ছিটকে গেছেন মাঝমাঠের মনিকা চাকমা এবং ডিফেন্ডার সুরমা জান্নাত। গত দুটি সাফের অন্যতম সেরা খেলোয়াড় মনিকা দল থেকে বাদ পড়েছেন ভারত ম্যাচে নিস্প্রভ থাকায়। মালদ্বীপ ম্যাচে অবশ্য হালকা চোটের কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। এছাড়া অফ ফর্মে ভুগতে থাকা ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রকেও আজ বেঞ্চে বসেই ম্যাচ শুরু করতে হচ্ছে। বাংলাদেশের একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, কো

সেমিফাইনালে বাংলাদেশের একাদশে বড়সড় রদবদল

সাফ নারী চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে নেপালের বিপক্ষে একাদশে বড়সড় রদবদল এনেছেন কোচ পিটার বাটলার। তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে সর্বশেষ দুবারের চ্যাম্পিয়নরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।

রক্ষণভাগে আফঈদা খন্দকারকে ফেরানো হয়েছে। পারফরম্যান্সের ঘাটতির কারণে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাকে বাদ দিয়ে সুরমা জান্নাতকে সুযোগ দেওয়া হয়েছিল। তবে নক-আউট পর্বের চাপ সামলাতে বাটলার আবারও আফঈদার ওপরই আস্থা রেখেছেন।

আফঈদার ফেরার পাশাপাশি একাদশে জায়গা পেয়েছেন দুই ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি ও উমেলাহ মারমা। মূলত আক্রমণভাগকে আরও গতিশীল করতেই কোচ এই কৌশল নিয়েছেন। তবে এই তিনজনকে জায়গা দিতে গিয়ে একাদশ থেকে ছিটকে গেছেন মাঝমাঠের মনিকা চাকমা এবং ডিফেন্ডার সুরমা জান্নাত।

গত দুটি সাফের অন্যতম সেরা খেলোয়াড় মনিকা দল থেকে বাদ পড়েছেন ভারত ম্যাচে নিস্প্রভ থাকায়। মালদ্বীপ ম্যাচে অবশ্য হালকা চোটের কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। এছাড়া অফ ফর্মে ভুগতে থাকা ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রকেও আজ বেঞ্চে বসেই ম্যাচ শুরু করতে হচ্ছে।

বাংলাদেশের একাদশ:

মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, সুরভী আকন্দ প্রীতি, উমেলাহ মারমা, ঋতুপর্ণা চাকমা ও আনিকা রানিয়া সিদ্দিকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow