সেমিফাইনালে হ্যারি কেইনকে রক্ষণে খেলানোয় ইংলিশ কোচের সমালোচনায় ট্রাম্প
দ্বিতীয় সেমিফাইনালে একটি গোল করার পর ডিফেন্সিভ খেলা শুরু করে ইংল্যান্ড। ম্যাচ শেষে ইংল্যান্ডের বিদায়ের কারণ হিসেবে খেলার ধরনকেই দায়ী করেন সমর্থক ও ফুটবলবোদ্ধারা। এবার ইংল্যান্ডের খেলার ধরনের সমালোচনা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়ার্ধে অধিনায়ক হ্যারি কেইনকে রক্ষণাত্মক ভূমিকায় খেলানোর সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। শুক্রবার এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘ইংল্যান্ডের একজন অসাধারণ খেলোয়াড় আছে, যার সঙ্গে আমি গলফ খেলেছি। সে হ্যারি কেইন। কিন্তু আমার মনে হয়, তাকে রক্ষণাত্মক ভূমিকায় নামিয়ে তারা ভুল করেছে।’ তিনি আরও বলেন, ‘ফুটবল সম্পর্কে আমি কতটুকুই বা জানি? কিন্তু তারা এগিয়ে থাকার পর নিজেদের সেরা খেলোয়াড়কে রক্ষণে নামিয়ে দিল। একটু তো আক্রমণাত্মক থাকতে হয়, তাই না? অবশ্য কোচিং নিয়ে মন্তব্য করতে চাই না, তবে সিদ্ধান্তটা আমার কাছে অস্বাভাবিক লেগেছে।’ অবশ্য ট্রাম্পের মন্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে সেটিকে গুরুত্ব দিতে চাননি টুখেল। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বিষয়টি এড়িয়ে যান। আইএন
দ্বিতীয় সেমিফাইনালে একটি গোল করার পর ডিফেন্সিভ খেলা শুরু করে ইংল্যান্ড। ম্যাচ শেষে ইংল্যান্ডের বিদায়ের কারণ হিসেবে খেলার ধরনকেই দায়ী করেন সমর্থক ও ফুটবলবোদ্ধারা। এবার ইংল্যান্ডের খেলার ধরনের সমালোচনা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্বিতীয়ার্ধে অধিনায়ক হ্যারি কেইনকে রক্ষণাত্মক ভূমিকায় খেলানোর সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি।
শুক্রবার এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘ইংল্যান্ডের একজন অসাধারণ খেলোয়াড় আছে, যার সঙ্গে আমি গলফ খেলেছি। সে হ্যারি কেইন। কিন্তু আমার মনে হয়, তাকে রক্ষণাত্মক ভূমিকায় নামিয়ে তারা ভুল করেছে।’
তিনি আরও বলেন, ‘ফুটবল সম্পর্কে আমি কতটুকুই বা জানি? কিন্তু তারা এগিয়ে থাকার পর নিজেদের সেরা খেলোয়াড়কে রক্ষণে নামিয়ে দিল। একটু তো আক্রমণাত্মক থাকতে হয়, তাই না? অবশ্য কোচিং নিয়ে মন্তব্য করতে চাই না, তবে সিদ্ধান্তটা আমার কাছে অস্বাভাবিক লেগেছে।’
অবশ্য ট্রাম্পের মন্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে সেটিকে গুরুত্ব দিতে চাননি টুখেল। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বিষয়টি এড়িয়ে যান।
আইএন
What's Your Reaction?