ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব
নরসিংদীর ‘সুবর্ণ গ্রাম’ রিসোর্টে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) দিনব্যাপী বর্ণাঢ্য ‘বর্ষা উৎসব’। শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে প্রায় ২৫০ জন অ্যালামনাই ও অতিথি উৎসবস্থলের উদ্দেশে রওনা দেন। সকালে রিসোর্টে পৌঁছানোর পর সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আঙিনা মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় সকালের নাশতা ও মধ্যাহ্নভোজের আয়োজন। এছাড়াও উৎসবে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র, হাঁড়ি ভাঙা, মিউজিক্যাল চেয়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন-প্রবীণ অ্যালামনাইদের অংশগ্রহণে স্মৃতিচারণ পর্ব। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হয়ে পুরোনো স্মৃতি রোমন্থনে মেতে ওঠেন। ডুপডার সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী এবং সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী উৎসবে অংশগ্রহণকারী অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। উৎসবটি ঘিরে অ্যালামনাইদের মধ্যে মিলনমেলা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
নরসিংদীর ‘সুবর্ণ গ্রাম’ রিসোর্টে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) দিনব্যাপী বর্ণাঢ্য ‘বর্ষা উৎসব’।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে প্রায় ২৫০ জন অ্যালামনাই ও অতিথি উৎসবস্থলের উদ্দেশে রওনা দেন। সকালে রিসোর্টে পৌঁছানোর পর সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আঙিনা মুখরিত হয়ে ওঠে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় সকালের নাশতা ও মধ্যাহ্নভোজের আয়োজন।
এছাড়াও উৎসবে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র, হাঁড়ি ভাঙা, মিউজিক্যাল চেয়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন-প্রবীণ অ্যালামনাইদের অংশগ্রহণে স্মৃতিচারণ পর্ব। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হয়ে পুরোনো স্মৃতি রোমন্থনে মেতে ওঠেন।
ডুপডার সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী এবং সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী উৎসবে অংশগ্রহণকারী অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।
উৎসবটি ঘিরে অ্যালামনাইদের মধ্যে মিলনমেলা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
What's Your Reaction?