‘সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে’
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হারানোর পর আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত দীর্ঘ পোস্টে তিনি হতাশা, গর্ব, কৃতজ্ঞতা এবং সমর্থকদের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন। একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে একটি শক্ত বার্তাও দেন। তিনি লেখেন, ‘যে ট্রফিটি আমরা সবাই দেশে নিয়ে যেতে চেয়েছিলাম, সেটি না পারার কষ্ট হৃদয়ে রয়ে গেছে। কিন্তু এই জার্সি, আমার সতীর্থরা, কোচিং স্টাফ, কর্মকর্তারা, চিকিৎসক দল, রাঁধুনিরা, কিটম্যান এবং এই যাত্রাকে সফল করতে যারা প্রতিটি মুহূর্তে কাজ করেছেন- তাদের জন্য আমি ভীষণ গর্বিত।’ সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় ধন্যবাদ তোমাদের, যারা আমাদের নিঃস্বার্থ ভালোবাসা, শক্তি আর সেই অদম্য আবেগ দিয়ে পাশে ছিলে। আমি আশা করি, একটি জাতি হিসেবে আমাদের এই ঐক্য চিরকাল অটুট থাকবে।’ লিসান্দ্রো স্পেনকে তাদের বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়ে লেখেন, ‘স্পেনকে তাদের প্রাপ্য বিশ্বকাপ শিরোপার জন্য আন্তরিক অভিনন্দন।’ এরপর আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হারানোর পর আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত দীর্ঘ পোস্টে তিনি হতাশা, গর্ব, কৃতজ্ঞতা এবং সমর্থকদের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন। একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে একটি শক্ত বার্তাও দেন।
তিনি লেখেন, ‘যে ট্রফিটি আমরা সবাই দেশে নিয়ে যেতে চেয়েছিলাম, সেটি না পারার কষ্ট হৃদয়ে রয়ে গেছে। কিন্তু এই জার্সি, আমার সতীর্থরা, কোচিং স্টাফ, কর্মকর্তারা, চিকিৎসক দল, রাঁধুনিরা, কিটম্যান এবং এই যাত্রাকে সফল করতে যারা প্রতিটি মুহূর্তে কাজ করেছেন- তাদের জন্য আমি ভীষণ গর্বিত।’
সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় ধন্যবাদ তোমাদের, যারা আমাদের নিঃস্বার্থ ভালোবাসা, শক্তি আর সেই অদম্য আবেগ দিয়ে পাশে ছিলে। আমি আশা করি, একটি জাতি হিসেবে আমাদের এই ঐক্য চিরকাল অটুট থাকবে।’ লিসান্দ্রো স্পেনকে তাদের বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়ে লেখেন, ‘স্পেনকে তাদের প্রাপ্য বিশ্বকাপ শিরোপার জন্য আন্তরিক অভিনন্দন।’
এরপর আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে তিনি স্মরণ করিয়ে দেন যে, একটি ম্যাচের ফল পুরো যাত্রাকে সংজ্ঞায়িত করে না। ‘ফলাফল আমাদের যাত্রাকে সংজ্ঞায়িত করে না। আমরা অসংখ্য প্রতিকূলতার মুখোমুখি হয়েছি, অসম্ভবকে সম্ভব করেছি। কখনো অজুহাত খুঁজিনি, বরং এগিয়ে যাওয়ার কারণ খুঁজেছি। মাঠের বাইরেও আমরা আমাদের দেশের মর্যাদা রক্ষা করেছি। পরিবার ও কোটি আর্জেন্টাইনের সমর্থন নিয়ে জাতীয় দলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সারাজীবন মনে থাকবে। তোমাদের প্রতিনিধিত্ব করা সবসময়ই আমার জন্য অসীম গর্বের।’
সবশেষে নিজের পোস্টে একটি তাৎপর্যপূর্ণ বাক্য লিখে সমর্থকদের উদ্দেশে বার্তা দেন তিনি। ‘মনে রেখো, সেরাদের পতনই মাঝারিদের আনন্দ।’ পোস্টের শেষে তিনি আরও লেখেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশকে ভালোবাসুন, দেশের যত্ন নিন। আমি তোমাকে ভালোবাসি, আর্জেন্টিনা!’
আরআর/আইএইচএস/
What's Your Reaction?