সেলসম্যানের চাকরি থেকে রোনালদোর স্ত্রী: জর্জিনার রূপকথার গল্প
অবশেষে আনুষ্ঠানিক স্বীকৃতি এলো। এতদিন ছিলেন শুধুই সঙ্গী। এখন থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর স্ত্রী হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পাবেন জর্জিনা রদ্রিগেজ। তবে রোনালদোর সঙ্গে সম্পর্কের পরিচয়ের বাইরেও মডেল, উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২৬ সালের ১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে ব্যক্তিগত এক নাগরিক অনুষ্ঠানে রোনালদোর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জর্জিনা। ১৯৯৪ সালের ২৭ জানুয়ারি আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জন্ম জর্জিনার। ছোটবেলা কেটেছে স্পেনের জাকায়। পরবর্তীতে মাদ্রিদে গিয়ে একটি গুচি স্টোরে সেলসম্যান বিক্রয় সহকারী হিসেবে কাজ শুরু করেন তিনি। সেখানেই ২০১৬ সালে রোনালদোর সঙ্গে পরিচয়। এরপর ধীরে ধীরে মডেলিংয়ে পা রাখেন জর্জিনা। আন্তর্জাতিক বিভিন্ন বিলাসবহুল ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি প্যারিস ফ্যাশন উইকের মতো বড় আয়োজনেও অংশ নিয়েছেন তিনি। রোনালদোর সঙ্গে প্রেমের শুরু২০১৬ সালে মাদ্রিদের গুচি স্টোরে প্রথম দেখা হয় রোনালদো ও জর্জিনার। তখন রিয়াল মাদ্রিদের তারকা রোনালদো, আর ওই প্রতিষ্ঠানে কাজ করতেন জর্জিনা। প্রথম দেখার পরই তাদের ম
অবশেষে আনুষ্ঠানিক স্বীকৃতি এলো। এতদিন ছিলেন শুধুই সঙ্গী। এখন থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর স্ত্রী হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পাবেন জর্জিনা রদ্রিগেজ।
তবে রোনালদোর সঙ্গে সম্পর্কের পরিচয়ের বাইরেও মডেল, উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি।
প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২৬ সালের ১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে ব্যক্তিগত এক নাগরিক অনুষ্ঠানে রোনালদোর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জর্জিনা।
১৯৯৪ সালের ২৭ জানুয়ারি আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জন্ম জর্জিনার। ছোটবেলা কেটেছে স্পেনের জাকায়। পরবর্তীতে মাদ্রিদে গিয়ে একটি গুচি স্টোরে সেলসম্যান বিক্রয় সহকারী হিসেবে কাজ শুরু করেন তিনি। সেখানেই ২০১৬ সালে রোনালদোর সঙ্গে পরিচয়।
এরপর ধীরে ধীরে মডেলিংয়ে পা রাখেন জর্জিনা। আন্তর্জাতিক বিভিন্ন বিলাসবহুল ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি প্যারিস ফ্যাশন উইকের মতো বড় আয়োজনেও অংশ নিয়েছেন তিনি।
রোনালদোর সঙ্গে প্রেমের শুরু
২০১৬ সালে মাদ্রিদের গুচি স্টোরে প্রথম দেখা হয় রোনালদো ও জর্জিনার। তখন রিয়াল মাদ্রিদের তারকা রোনালদো, আর ওই প্রতিষ্ঠানে কাজ করতেন জর্জিনা। প্রথম দেখার পরই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়।
২০১৬ সালের শেষ দিকে প্যারিসের ডিজনিল্যান্ডে একসঙ্গে ঘুরতে দেখা যায় দুজনকে। সেটিই ছিল তাদের সম্পর্কের প্রথম প্রকাশ্য ইঙ্গিতগুলোর একটি। এরপর ২০১৭ সালের জানুয়ারিতে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসে রোনালদো ও তার ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের সঙ্গে লাল গালিচায় হাজির হন জর্জিনা। এটিই ছিল তাদের প্রথম বড় প্রকাশ্য উপস্থিতি।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন তারা। ২০১৭ সালেই তাদের প্রথম সন্তান আলানা মার্টিনার জন্ম হয়। একই সঙ্গে রোনালদোর যমজ সন্তান এভা ও মাতেওকে বড় করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন জর্জিনা।
ফুটবলের সঙ্গে বদলেছে ঠিকানা
রোনালদোর ক্যারিয়ারের সঙ্গে তাল মিলিয়ে জর্জিনার জীবনও বদলেছে একাধিকবার। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। এরপর পরিবার নিয়ে ইতালির তুরিনে বসবাস শুরু করেন তারা।
২০২২ সালে তাদের পরিবারে আসে বড় সুখবর। যমজ সন্তানের বাবা-মা হওয়ার অপেক্ষায় ছিলেন রোনালদো ও জর্জিনা। কিন্তু সন্তান জন্মের সময় তাদের ছেলে অ্যাঞ্জেলকে হারাতে হয়। তাদের মেয়ে বেলা এসমেরাল্ডা বেঁচে যায়। এই ঘটনা ছিল দুজনের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি।
এই দুঃসময়ের পাশাপাশি তাদের পারিবারিক জীবনের নানা মুহূর্তও সামনে আসে জর্জিনার নেটফ্লিক্স রিয়েলিটি সিরিজ ‘আই অ্যাম জর্জিনা’র মাধ্যমে। সিরিজটিতে তার ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার, পরিবার এবং রোনালদোর সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
সৌদি আরবে নতুন অধ্যায়
২০২৩ সালের জানুয়ারিতে রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর পরিবার নিয়ে সৌদি আরবে চলে যান জর্জিনা। সেখানেও তিনি নিজের মডেলিং ও ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন জর্জিনা। তার বিশাল অনুসারীসংখ্যা তাকে বিশ্বের অন্যতম পরিচিত ফ্যাশন ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বে পরিণত করেছে। মডেলিংয়ের পাশাপাশি ব্যবসা ও ফ্যাশনভিত্তিক বিভিন্ন উদ্যোগেও যুক্ত হয়েছেন তিনি।
বাগদান থেকে বিয়ে
২০২৫ সালের ১১ আগস্ট ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দেন জর্জিনা। হাতে আংটি পরা একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই।’
বাগদানের ঠিক এক বছর পর, ২০২৬ সালের ১১ আগস্ট রোনালদো ও জর্জিনা বিয়ের বন্ধনে আবদ্ধ হন বলে জানা গেছে। পর্তুগালের কাসকাইসে আয়োজিত ব্যক্তিগত নাগরিক অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল।
পরে বিয়ের বিষয়টি নিশ্চিত করে নিজেদের হাতে থাকা একই ধরনের সোনালি বিয়ের আংটির ছবি প্রকাশ করেন রোনালদো ও জর্জিনা।
বর্তমানে রোনালদো ও জর্জিনার পরিবারে পাঁচ সন্তান-ক্রিশ্চিয়ানো জুনিয়র, এভা, মাতেও, আলানা মার্টিনা ও বেলা এসমেরাল্ডা। তাদের প্রায় এক দশকের সম্পর্কের পথচলা পেরিয়ে এবার স্বামী-স্ত্রী হিসেবে শুরু হলো নতুন অধ্যায়।
এমএমআর
What's Your Reaction?