সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি

বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার ও সালমান খানের বাবা সেলিম খান, যার কলমে জন্ম নিয়েছে অসংখ্য কালজয়ী সিনেমার গল্প। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সেই প্রিয় মুখকে ঘিরে ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে গত ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েক দিন ভেন্টিলেশনে থাকার পর অবশেষে মিলেছে স্বস্তির খবর— চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন এই প্রবীণ শিল্পী, আর তাতেই ভক্ত-অনুরাগীদের মনে ফিরছে আশার আলো। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সেলিম খানের বর্তমান অবস্থা স্থিতিশীল। তিনি এখন উঠে বসতে পারছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তার সুস্থতার খবরে খান পরিবারে স্বস্তির আমেজ বিরাজ করছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩-৪ দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানা গেছে। এর আগে চিত্রনাট্যকার জাভেদ আখতার ও অভিনেত্রী ডেইজি শাহ জানিয়েছিলেন যে, প্রবীণ এই শিল্পী দ্রুত সেরে উঠছেন। তবে বাবার অসুস্থতার খবরাখবর প্রকাশ্যে আসা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান।  হাসপাতালে সেলিম খান ভর্তি হওয়ার পর থেকেই পাপারাজ্জিরা সেখানে

সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি

বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার ও সালমান খানের বাবা সেলিম খান, যার কলমে জন্ম নিয়েছে অসংখ্য কালজয়ী সিনেমার গল্প। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সেই প্রিয় মুখকে ঘিরে ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে গত ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েক দিন ভেন্টিলেশনে থাকার পর অবশেষে মিলেছে স্বস্তির খবর— চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন এই প্রবীণ শিল্পী, আর তাতেই ভক্ত-অনুরাগীদের মনে ফিরছে আশার আলো।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সেলিম খানের বর্তমান অবস্থা স্থিতিশীল। তিনি এখন উঠে বসতে পারছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তার সুস্থতার খবরে খান পরিবারে স্বস্তির আমেজ বিরাজ করছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩-৪ দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানা গেছে।

এর আগে চিত্রনাট্যকার জাভেদ আখতার ও অভিনেত্রী ডেইজি শাহ জানিয়েছিলেন যে, প্রবীণ এই শিল্পী দ্রুত সেরে উঠছেন। তবে বাবার অসুস্থতার খবরাখবর প্রকাশ্যে আসা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। 
হাসপাতালে সেলিম খান ভর্তি হওয়ার পর থেকেই পাপারাজ্জিরা সেখানে ভিড় জমান এবং চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের আপডেট দিচ্ছিলেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় না রেখে কেন এসব তথ্য বাইরে আসছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলিউড ভাইজান। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow