সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন করা হবে : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি যদি বিএনপি জয়লাভ করে, তবে উত্তরাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়ন করা হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।  তারেক রহমান বলেন, আমাদের পরিকল্পনার মধ্যে অন্যতম হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এ অঞ্চলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় অবকাঠামো নির্মাণ, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করা এবং কিশোরগঞ্জ উপজেলাকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা। তিনি আরও বলেন, জনগণের হারানো অধিকার ফেরানো এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার নির্বাচন এটি। ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পাঞ্চলে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। নীলফামারীর অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, নীলফামারী জেলা কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে পরিচিত। আমরা এই জেলাকে কৃষি অঞ্চলের হাব হিসেবে গড়ে তুলব। একই সঙ্গে আধুনিক কৃষি ও শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বৃদ্ধি করা হবে। জনসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শ্রেণিপেশার মান

সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি যদি বিএনপি জয়লাভ করে, তবে উত্তরাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়ন করা হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।  তারেক রহমান বলেন, আমাদের পরিকল্পনার মধ্যে অন্যতম হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এ অঞ্চলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় অবকাঠামো নির্মাণ, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করা এবং কিশোরগঞ্জ উপজেলাকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা। তিনি আরও বলেন, জনগণের হারানো অধিকার ফেরানো এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার নির্বাচন এটি। ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পাঞ্চলে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। নীলফামারীর অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, নীলফামারী জেলা কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে পরিচিত। আমরা এই জেলাকে কৃষি অঞ্চলের হাব হিসেবে গড়ে তুলব। একই সঙ্গে আধুনিক কৃষি ও শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বৃদ্ধি করা হবে। জনসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। মানুষের ঢলে সভাস্থল পরিণত হয়েছিল জনসমুদ্রে। আর স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বড় মাঠ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow