সৈয়দপুরকাণ্ড আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ বহন করছে : মাহদী আমিন

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল সংখ্যক নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করার ঘটনাকে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, এ কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। মাহদী আমিন বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও এতগুলো টাকা বহন করা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রক্রিয়া এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। সৈয়দপুর বিমানবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনার মতো দেখার সুযোগ নেই। তিনি আরও বলেন, বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন দেওয়ার প্রক্রিয়া এবং জান্নাতের টিকিট বিক্রির বিষয়টি সাধারণ ভোটারদের প্রত্যাখ্যানের মুখে পড়েছে। এটি একটি স্পষ্ট নৈতিক লঙ্ঘন। মাহদী আমিন অভিযোগ করেন, বিএনপির জনপ্রিয়তায় প্রভাব বিস্তার ঠেকাতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতার চেষ্টা করছে। তিনি দেশের মানুষকে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের স্বাধীনতা ও সার্বভ

সৈয়দপুরকাণ্ড আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ বহন করছে : মাহদী আমিন

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল সংখ্যক নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করার ঘটনাকে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, এ কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও এতগুলো টাকা বহন করা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রক্রিয়া এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। সৈয়দপুর বিমানবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনার মতো দেখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন দেওয়ার প্রক্রিয়া এবং জান্নাতের টিকিট বিক্রির বিষয়টি সাধারণ ভোটারদের প্রত্যাখ্যানের মুখে পড়েছে। এটি একটি স্পষ্ট নৈতিক লঙ্ঘন।

মাহদী আমিন অভিযোগ করেন, বিএনপির জনপ্রিয়তায় প্রভাব বিস্তার ঠেকাতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতার চেষ্টা করছে।

তিনি দেশের মানুষকে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে দেশব্যাপী বিএনপির জনপ্রিয়তার মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানান।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow