সোনারগাঁও হোটেল মোড়ে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

রাজধানীর সোনারগাঁও হোটেল মোড় থেকে অজ্ঞাতপরিচয় (৫৬) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) ভোরের দিকে হোটেল মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কলাবাগান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহিন আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভোরের দিকে সোনারগাঁ হোটেল মোড় পুলিশ ট্রাফিক বক্সের সামনে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পাই। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আশপাশের লোকের মুখে জানতে পেরেছি- কোনো একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এএসআই শাহিন আলম বলেন, নিহত ব্যক্তি নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা যাবে। কাজী আল-আমিন/বিএ

সোনারগাঁও হোটেল মোড়ে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

রাজধানীর সোনারগাঁও হোটেল মোড় থেকে অজ্ঞাতপরিচয় (৫৬) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) ভোরের দিকে হোটেল মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কলাবাগান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহিন আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভোরের দিকে সোনারগাঁ হোটেল মোড় পুলিশ ট্রাফিক বক্সের সামনে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পাই। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আশপাশের লোকের মুখে জানতে পেরেছি- কোনো একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এএসআই শাহিন আলম বলেন, নিহত ব্যক্তি নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা যাবে।

কাজী আল-আমিন/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow