সোনারগাঁয়ে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পনগরীর একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার প্রতাপের চর এলাকায় অবস্থিত ‘ফ্রেশ সল্ট ফ্যাক্টরি’তে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মেহেদী হাসান ওই কারখানায় গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ করার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ কুমার আচার্য্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পনগরীর একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার প্রতাপের চর এলাকায় অবস্থিত ‘ফ্রেশ সল্ট ফ্যাক্টরি’তে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মেহেদী হাসান ওই কারখানায় গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ করার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ কুমার আচার্য্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?