সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী এলাকায় একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার প্রতাপের চর এলাকায় অবস্থিত ‘ফ্রেশ সল্ট কোম্পানিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ওই কারখানায় গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের কাজ করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় কাজ করার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান মেহেদী। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়। এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কুমার আচার্য্য বলেন, গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মো. আকাশ/কেএইচকে/জেআইএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী এলাকায় একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার প্রতাপের চর এলাকায় অবস্থিত ‘ফ্রেশ সল্ট কোম্পানিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ওই কারখানায় গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় কাজ করার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান মেহেদী। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কুমার আচার্য্য বলেন, গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো. আকাশ/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?