সোনারগাঁয়ে ২ কোটি টাকার জাটকা ও রেণু জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের জাটকা ও অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১৮ এপ্রিল) রাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পাগলা কাঁচপুর সেতুর নিচে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নোয়াখালী থেকে খুলনাগামী সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ২ কোটি ৮৫ হাজার টাকা মূল্যের ২২০০ কেজি জাটকা ও ৩ কোটি ৭০ লাখ পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়েছে। তিনি বলেন, জব্দকৃত চিংড়ি রেনু নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ও অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। মো. আকাশ/এফএ/এমএস

সোনারগাঁয়ে ২ কোটি টাকার জাটকা ও রেণু জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের জাটকা ও অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (১৮ এপ্রিল) রাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পাগলা কাঁচপুর সেতুর নিচে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নোয়াখালী থেকে খুলনাগামী সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ২ কোটি ৮৫ হাজার টাকা মূল্যের ২২০০ কেজি জাটকা ও ৩ কোটি ৭০ লাখ পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়েছে।

তিনি বলেন, জব্দকৃত চিংড়ি রেনু নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ও অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

মো. আকাশ/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow