সৌদি আরব সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে বৃহস্পতিবার সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানান, ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত এ সফরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র দপ্তরের মতে, বৈঠকে পাকিস্তান-সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হবে। এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জর্ডান সফর শেষে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তিনিও এ বৈঠকে প্রতিনিধিদলের অংশ হবেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বিষয়েও পাকিস্তানের সঙ্গ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে বৃহস্পতিবার সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানান, ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত এ সফরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্র দপ্তরের মতে, বৈঠকে পাকিস্তান-সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হবে।
এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জর্ডান সফর শেষে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তিনিও এ বৈঠকে প্রতিনিধিদলের অংশ হবেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বিষয়েও পাকিস্তানের সঙ্গে সৌদির গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
সূত্র: জিওটিভি নিউজ
What's Your Reaction?