সৌদি আরবে ২২ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

সৌদি আরবে ২২ দিন ধরে এক বাংলদেশি যুবক নিখোঁজ রয়েছেন। গত ১৬ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ হন তিনি। এতে চরম উৎকণ্ঠায় দিন পার করছে তার পরিবারের লোকজন ও স্বজনরা। নিখোঁজ রুবেল মন্ডল (২১) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছোট ছেলে৷  পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে চলতি বছরের ২৭ জানুয়ারী স্থানীয় এক দালাল ও ইরাকি এয়ারওয়েজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান তিনি। সেখানের মক্কা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে কাজ করতেন। বিদেশ থেকে প্রায় প্রতিদিনই বাড়িতে যোগাযোগ করতেন ও বেতন পাঠানোও শুরু করেন। গত ১৬ এপ্রিল বিকেল থেকে তার আর খোঁজ মিলছে না। সর্বশেষ বিকেল ৪টার দিকে দেশে থাকা তার মা মনোয়ারার সঙ্গে ভিডিও কলে কথা হয়। এরপর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ নেই। তার ব্যবহৃত ইমো, ফেসবুক, মেসেঞ্জারসহ সকল যোগাযোগ মাধ্যম অফলাইন দেখা যাচ্ছে। ২২ দিনেও খোঁজ না পেয়ে হতাশ তার পরিবার৷  মঙ্গলবার (৫ মে) দুপুরে সরজমিনে রুবেলের গ্রামের বাড়িতে গেলে মা মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আদরের ছোট ছেলে রুবেল৷ আজকে ২২ দিন ধরে তার খোঁজ নেই। সে কেমন আছে কোথায় আছে। আমরা কেউ জান

সৌদি আরবে ২২ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

সৌদি আরবে ২২ দিন ধরে এক বাংলদেশি যুবক নিখোঁজ রয়েছেন। গত ১৬ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ হন তিনি। এতে চরম উৎকণ্ঠায় দিন পার করছে তার পরিবারের লোকজন ও স্বজনরা। নিখোঁজ রুবেল মন্ডল (২১) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছোট ছেলে৷ 

পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে চলতি বছরের ২৭ জানুয়ারী স্থানীয় এক দালাল ও ইরাকি এয়ারওয়েজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান তিনি। সেখানের মক্কা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে কাজ করতেন।

বিদেশ থেকে প্রায় প্রতিদিনই বাড়িতে যোগাযোগ করতেন ও বেতন পাঠানোও শুরু করেন। গত ১৬ এপ্রিল বিকেল থেকে তার আর খোঁজ মিলছে না। সর্বশেষ বিকেল ৪টার দিকে দেশে থাকা তার মা মনোয়ারার সঙ্গে ভিডিও কলে কথা হয়। এরপর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ নেই। তার ব্যবহৃত ইমো, ফেসবুক, মেসেঞ্জারসহ সকল যোগাযোগ মাধ্যম অফলাইন দেখা যাচ্ছে। ২২ দিনেও খোঁজ না পেয়ে হতাশ তার পরিবার৷ 

মঙ্গলবার (৫ মে) দুপুরে সরজমিনে রুবেলের গ্রামের বাড়িতে গেলে মা মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আদরের ছোট ছেলে রুবেল৷ আজকে ২২ দিন ধরে তার খোঁজ নেই। সে কেমন আছে কোথায় আছে। আমরা কেউ জানিনা। আমি মা, আমার হৃদয় ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আপনারা আমার ছেলের সন্ধান দেন। সরকারের কাছে আমার ছেলের খোঁজ চাই। 

বড় ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা চার ভাই। রুবেল সবার ছোট। সবাই তাকে খুব আদর করতাম। ২২ দিন ধরে তার খোঁজ নেই। আমরা কোন অবস্থায় আছি, তা বলে বোঝাতে পারবো না। প্রবাসী মন্ত্রণালয় ও সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের কাছে একটি আবেদন- আমার আদরের ছোট ভাই কোথায় আছে, কোন অবস্থায় আছে তা আমরা যেন সঠিকভাবে জানতে পারি। 

চাচাতো ভাই শাহআলম ইসলাম লালন বলেন, রুবেলের নিখোঁজের খবরে আমরা কেউ ভালো নেই। আমরা তার সন্ধান চাই। 

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী কালবেলাকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি, সৌদিআরবে মাদারগঞ্জের একজন রেমিট্যান্স যোদ্ধা রুবেল মন্ডল গত ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে পরিবারের প্রতি আমার বার্তা তারা যেন দূতাবাসে যোগাযোগ করেন। বিষয়টি আমাদের ঊর্ধতন কর্তৃপক্ষকে জানাবো। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow