সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

ইরান-সংঘাতে সৌদি আরবকে জড়িয়ে ফেলার প্রচেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। একই সঙ্গে লোহিত সাগরে নৌ অবরোধ ঘোষণার পর ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরব ও বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। খবর আল জাজিরার। বুধবার (২২ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরব এবং লোহিত সাগরে বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে অব্যাহত হুমকি ও নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান। বিবৃতিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে, নৌ চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে, আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করছে এবং বৈশ্বিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহকে ঝুঁকির মধ্যে ফেলছে। পাকিস্তান আরও জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সৌদি আরবকে জড়িয়ে ফেলার প্রচেষ্টা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সমৃদ্ধির প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছি।

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

ইরান-সংঘাতে সৌদি আরবকে জড়িয়ে ফেলার প্রচেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। একই সঙ্গে লোহিত সাগরে নৌ অবরোধ ঘোষণার পর ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরব ও বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। খবর আল জাজিরার।

বুধবার (২২ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরব এবং লোহিত সাগরে বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে অব্যাহত হুমকি ও নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে, নৌ চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে, আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করছে এবং বৈশ্বিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহকে ঝুঁকির মধ্যে ফেলছে।

পাকিস্তান আরও জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সৌদি আরবকে জড়িয়ে ফেলার প্রচেষ্টা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সমৃদ্ধির প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow