সৌদি গ্র্যান্ড মুফতির ওয়েবসাইট উধাও, খুঁজে পাওয়া যাচ্ছে না তার ফতোয়া

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজানের ফতোয়া, দরস (পাঠদান), জুমার খুতবা এবং লেকচারের অনলাইন সংগ্রহশালা খুঁজে পাওয়া যাচ্ছে না। শায়খ ফাওজানের অফিশিয়াল ওয়েবসাইট (alfawzan. af. org. sa) এখন আর সচল নেই। পাশাপাশি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও ডিলিট করে ফেলা হয়েছে। এতে অনেকে বলছেন, ইচ্ছেকৃতভাবেই অনলাইন থেকে এসব সরিয়ে নেওয়া হয়েছে। ১৯৩৫ সালের ২৮ সেপ্টেম্বর সৌদি আরবের আল-কাসিম প্রদেশে জন্ম নেন তিনি। তার বাবার মৃত্যুর পর স্থানীয় একজন ইমামের কাছে কুরআন অধ্যয়ন করেন এবং পরবর্তীতে দীর্ঘদিন রেডিওতে ‘নূর আলা আল-দারব’ অনুষ্ঠান এবং টেলিভিশনে নিয়মিত উপস্থিতির মাধ্যমে একজন পণ্ডিত হিসেবে খ্যাতি অর্জন করেন।   ইসলামি ফিকহ, আকিদাহ ও শরিয়াহ আইন বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন ড. আল-ফাওজান। আরবি ভাষায় রচিত এসব গ্রন্থ বিশ্বব্যাপী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডিলিট হওয়া কনটেন্টগুলোর মধ্যে রয়েছে, ১১ হাজার ৭৮৩টি ফতোয়া, ১ হাজার ৯৪৪টি দরস (শিক্ষামূলক পাঠ), ১শ ৮৪টি জুমার খুতবা, ৫শ ৭৮টি বিশেষ লেকচার।  তার দাওয়াতি কাজ, সুদৃঢ় শরিয়াহভিত্তিক চিন্তাধারা এবং ইসলামি সমাজে

সৌদি গ্র্যান্ড মুফতির ওয়েবসাইট উধাও, খুঁজে পাওয়া যাচ্ছে না তার ফতোয়া

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজানের ফতোয়া, দরস (পাঠদান), জুমার খুতবা এবং লেকচারের অনলাইন সংগ্রহশালা খুঁজে পাওয়া যাচ্ছে না। শায়খ ফাওজানের অফিশিয়াল ওয়েবসাইট (alfawzan. af. org. sa) এখন আর সচল নেই। পাশাপাশি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও ডিলিট করে ফেলা হয়েছে।

এতে অনেকে বলছেন, ইচ্ছেকৃতভাবেই অনলাইন থেকে এসব সরিয়ে নেওয়া হয়েছে। ১৯৩৫ সালের ২৮ সেপ্টেম্বর সৌদি আরবের আল-কাসিম প্রদেশে জন্ম নেন তিনি। তার বাবার মৃত্যুর পর স্থানীয় একজন ইমামের কাছে কুরআন অধ্যয়ন করেন এবং পরবর্তীতে দীর্ঘদিন রেডিওতে ‘নূর আলা আল-দারব’ অনুষ্ঠান এবং টেলিভিশনে নিয়মিত উপস্থিতির মাধ্যমে একজন পণ্ডিত হিসেবে খ্যাতি অর্জন করেন।
 
ইসলামি ফিকহ, আকিদাহ ও শরিয়াহ আইন বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন ড. আল-ফাওজান। আরবি ভাষায় রচিত এসব গ্রন্থ বিশ্বব্যাপী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডিলিট হওয়া কনটেন্টগুলোর মধ্যে রয়েছে, ১১ হাজার ৭৮৩টি ফতোয়া, ১ হাজার ৯৪৪টি দরস (শিক্ষামূলক পাঠ), ১শ ৮৪টি জুমার খুতবা, ৫শ ৭৮টি বিশেষ লেকচার। 

তার দাওয়াতি কাজ, সুদৃঢ় শরিয়াহভিত্তিক চিন্তাধারা এবং ইসলামি সমাজে ইতিবাচক প্রভাব তাকে শুধু সৌদি আরবেই নয়, গোটা মুসলিম বিশ্বে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছে। হঠাৎ সেসব খুঁজে না পেয়ে হতাশ হচ্ছেন ভক্তরা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow