সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫০ হাজার ৪৯২ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১২৯টি ফ্লাইটে তারা দেশটিতে গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন। রোববার (১০ মে) সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার রাত ৩টা পর্যন্ত এসব হজযাত্রী সৌদি পৌঁছান। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন যাত্রী সৌদি আরবে গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে পৌঁছেছেন ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে গেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী। মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ৪২১ জন। এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। নিহতদের মধ্যে মক্কায় মারা গেছেন ১০ জন এবং মদিনায় ২ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রীদের প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় গত ১৮ এপ্রিল। আর হজ শে
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫০ হাজার ৪৯২ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১২৯টি ফ্লাইটে তারা দেশটিতে গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন।
রোববার (১০ মে) সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার রাত ৩টা পর্যন্ত এসব হজযাত্রী সৌদি পৌঁছান।
হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন যাত্রী সৌদি আরবে গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে পৌঁছেছেন ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে গেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।
মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ৪২১ জন।
এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। নিহতদের মধ্যে মক্কায় মারা গেছেন ১০ জন এবং মদিনায় ২ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রীদের প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় গত ১৮ এপ্রিল। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে।
What's Your Reaction?