সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ হজযাত্রী, মারা গেছেন আরও একজন

এখন পর্যন্ত ১৪২টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী। অন্যদিকে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে মোট ১৪ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৯টি, সৌদি এয়ারলাইন্সের ৫১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি। সর্বশেষ মঙ্গলবার (১২ মে) গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মদীনায় মারা গেছেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী। মক্কায় ১১ জন ও মদিনায় ৩ জন মারা গেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ হজযাত্রী, মারা গেছেন আরও একজন

এখন পর্যন্ত ১৪২টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী। অন্যদিকে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে মোট ১৪ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৯টি, সৌদি এয়ারলাইন্সের ৫১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

সর্বশেষ মঙ্গলবার (১২ মে) গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মদীনায় মারা গেছেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী। মক্কায় ১১ জন ও মদিনায় ৩ জন মারা গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

আরএমএম/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow