সৌদিতে ভারতের নতুন রাষ্ট্রদূত অমুসলিম, ভাঙল ৭ দশকের কূটনৈতিক রীতি

ভারত সরকার সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত হিসেবে জ্যেষ্ঠ কূটনীতিক বিপুলকে নিয়োগ দিয়েছে। এই নিয়োগকে ভারতের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ ১৯৪৮ সালের পর এই প্রথম কোনো অমুসলিম কূটনীতিক দেশটিতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।  এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে তাকে নিয়োগ দেয় নরেন্দ্র মোদির সরকার। দীর্ঘদিন ধরে নয়াদিল্লি সৌদি আরবে রাষ্ট্রদূত এবং জেদ্দাতে কনসাল জেনারেলের পদে জ্যেষ্ঠ মুসলিম কূটনীতিকদের নিয়োগ দিয়ে আসছিল। মূলত প্রতিবছর অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনায় ভারতীয় মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই প্রথা চালু ছিল। তবে বিপুলের নিয়োগ ধর্মীয় পরিচয়ের চেয়ে অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতেই করা হয়েছে। ১৯৯৮ ব্যাচের সরকারি কর্মকর্তা বিপুল মধ্যপ্রাচ্য ও বৃহত্তর অঞ্চলে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি এর আগে কায়রো, কলম্বো, জেনেভা ও দুবাই-এ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি কাতারে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, এই নিয়োগ ভারতের সৌদি আরব নীতিতে কোনো মৌলিক পরিবর্তনের ইঙ্গিত নয়; বরং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপসাগরীয় অঞ্চলে অভ

সৌদিতে ভারতের নতুন রাষ্ট্রদূত অমুসলিম, ভাঙল ৭ দশকের কূটনৈতিক রীতি
ভারত সরকার সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত হিসেবে জ্যেষ্ঠ কূটনীতিক বিপুলকে নিয়োগ দিয়েছে। এই নিয়োগকে ভারতের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ ১৯৪৮ সালের পর এই প্রথম কোনো অমুসলিম কূটনীতিক দেশটিতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।  এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে তাকে নিয়োগ দেয় নরেন্দ্র মোদির সরকার। দীর্ঘদিন ধরে নয়াদিল্লি সৌদি আরবে রাষ্ট্রদূত এবং জেদ্দাতে কনসাল জেনারেলের পদে জ্যেষ্ঠ মুসলিম কূটনীতিকদের নিয়োগ দিয়ে আসছিল। মূলত প্রতিবছর অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনায় ভারতীয় মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই প্রথা চালু ছিল। তবে বিপুলের নিয়োগ ধর্মীয় পরিচয়ের চেয়ে অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতেই করা হয়েছে। ১৯৯৮ ব্যাচের সরকারি কর্মকর্তা বিপুল মধ্যপ্রাচ্য ও বৃহত্তর অঞ্চলে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি এর আগে কায়রো, কলম্বো, জেনেভা ও দুবাই-এ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি কাতারে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, এই নিয়োগ ভারতের সৌদি আরব নীতিতে কোনো মৌলিক পরিবর্তনের ইঙ্গিত নয়; বরং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপসাগরীয় অঞ্চলে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ারই প্রতিফলন। একই সঙ্গে এটি ভারতের কূটনৈতিক নিয়োগে মেধা, জ্যেষ্ঠতা ও আঞ্চলিক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়ার বার্তাও বহন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow