সৌদিতে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল বাংলাদেশি যুবকের
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মুরাদ শেখ (৩৭) উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে। দেশে মুরাদের পরিবারে তার বৃদ্ধা মা, স্ত্রী, দুটি শিশুকন্যা, মাত্র ১০ মাস বয়সী একটি পুত্র রয়েছে। নিহতের বড় ভাই মো. কাউছার হোসেন বলেন, সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় মুরাদ মারা যায়। তার মরদেহ বর্তমানে সেখানকার জুবাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহটি দ্রুত দেশে আনার জন্য আমরা বাংলাদেশ ও সৌদ সরকার, প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টির উপর খোঁজ-খবর রাখছি। নিহত মুরাদের মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুরাদ শেখ (৩৭) উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে। দেশে মুরাদের পরিবারে তার বৃদ্ধা মা, স্ত্রী, দুটি শিশুকন্যা, মাত্র ১০ মাস বয়সী একটি পুত্র রয়েছে।
নিহতের বড় ভাই মো. কাউছার হোসেন বলেন, সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় মুরাদ মারা যায়। তার মরদেহ বর্তমানে সেখানকার জুবাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহটি দ্রুত দেশে আনার জন্য আমরা বাংলাদেশ ও সৌদ সরকার, প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টির উপর খোঁজ-খবর রাখছি। নিহত মুরাদের মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি।
What's Your Reaction?