সৌরবিদ্যুৎ খাতে ২০৩৫ সাল পর্যন্ত কর শূন্য  

পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ কর হার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এই প্রস্তাব করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, একই সঙ্গে সৌরবিদ্যুৎ বিলের ওপর ব্যবহারকারীদের সৌরবিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে ৫ শতাংশ কর রেয়াত সুবিধা প্রদানের প্রস্তাব করছি। তিনি বলেন, সব ধরনের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) বিআরটিএ তে রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে বিদ্যমান অগ্রিম আয়করের পরিমাণ ২ লাখ টাকা হতে কমিয়ে ইলেক্ট্রিক গাড়ির ২০০, ৩০০, ৪০০ এবং ৪০০ কিলোওয়াট এর বেশি ক্যাপাসিটির ভিত্তিতে যথাক্রমে ২৫ হাজার, ৫০ হাজার, ৭৫ হাজার এবং ১ লাখ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি। এনএস/এসএনআর

সৌরবিদ্যুৎ খাতে ২০৩৫ সাল পর্যন্ত কর শূন্য   

পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ কর হার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এই প্রস্তাব করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, একই সঙ্গে সৌরবিদ্যুৎ বিলের ওপর ব্যবহারকারীদের সৌরবিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে ৫ শতাংশ কর রেয়াত সুবিধা প্রদানের প্রস্তাব করছি।

তিনি বলেন, সব ধরনের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) বিআরটিএ তে রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে বিদ্যমান অগ্রিম আয়করের পরিমাণ ২ লাখ টাকা হতে কমিয়ে ইলেক্ট্রিক গাড়ির ২০০, ৩০০, ৪০০ এবং ৪০০ কিলোওয়াট এর বেশি ক্যাপাসিটির ভিত্তিতে যথাক্রমে ২৫ হাজার, ৫০ হাজার, ৭৫ হাজার এবং ১ লাখ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।

এনএস/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow