স্কটল্যান্ডকে ব্রাজিলের থেকে শক্তিশালী মনে করেন মরক্কোর কোচ

ব্রাজিলের সাথে আত্মবিশ্বাসী ও উপভোগ্য উদ্বোধনী ম্যাচে ১-১ গোলে ড্র করার পর মরক্কো এবারের বিশ্বকাপের অন্যতম সেরা চমক হতে পারে। গত বিশ্বকাপে তারা সেমিফাইনালে খেলেছি। এবার তারা ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এসেছে। কিন্তু স্কটল্যান্ডের পক্ষ থেকে এসেছে হুমকি। স্কটিশদেরকে তিনি ব্রাজিলের থেকেও শক্তিশালী মনে করেন বলে জানান। ওয়াহবি বলেন, এই প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা তার দলকে স্কটল্যান্ডের মোকাবেলা করতে সাহায্য করবে। যাদেরকে তিনি ব্রাজিলের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও শারীরিক শক্তির অধিকারী বলে মনে করেন। ব্রাজিলের বিপক্ষে শনিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২১তম মিনিটে মরক্কোর হয়ে ইসমাইল সাইবারি প্রথম গোলটি করেন এবং এর ১১ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়র গোল করে সমতা ফেরান। আটলাস লায়ন্সরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে সমানে সমানে লড়াই করে। এই এক পয়েন্ট তাদেরকে ফিফা বিশ্ব র‍্যাংকিংয়ে রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ স্থানে তুলে এনেছে; কিন্তু মরক্কোর কোচ ওয়াহবি চান না তার দলের খেলোয়াড়রা এটাতে আত্মহারা হয়ে পড়ুক। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার সময় একটি কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে ত

স্কটল্যান্ডকে ব্রাজিলের থেকে শক্তিশালী মনে করেন মরক্কোর কোচ

ব্রাজিলের সাথে আত্মবিশ্বাসী ও উপভোগ্য উদ্বোধনী ম্যাচে ১-১ গোলে ড্র করার পর মরক্কো এবারের বিশ্বকাপের অন্যতম সেরা চমক হতে পারে। গত বিশ্বকাপে তারা সেমিফাইনালে খেলেছি। এবার তারা ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এসেছে।

কিন্তু স্কটল্যান্ডের পক্ষ থেকে এসেছে হুমকি। স্কটিশদেরকে তিনি ব্রাজিলের থেকেও শক্তিশালী মনে করেন বলে জানান। ওয়াহবি বলেন, এই প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা তার দলকে স্কটল্যান্ডের মোকাবেলা করতে সাহায্য করবে। যাদেরকে তিনি ব্রাজিলের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও শারীরিক শক্তির অধিকারী বলে মনে করেন।

ব্রাজিলের বিপক্ষে শনিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২১তম মিনিটে মরক্কোর হয়ে ইসমাইল সাইবারি প্রথম গোলটি করেন এবং এর ১১ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়র গোল করে সমতা ফেরান। আটলাস লায়ন্সরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে সমানে সমানে লড়াই করে।

এই এক পয়েন্ট তাদেরকে ফিফা বিশ্ব র‍্যাংকিংয়ে রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ স্থানে তুলে এনেছে; কিন্তু মরক্কোর কোচ ওয়াহবি চান না তার দলের খেলোয়াড়রা এটাতে আত্মহারা হয়ে পড়ুক। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার সময় একটি কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে তিনি তার দলকে আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে বলেন, ‘দ্বিতীয় বল বা এরিয়াল প্লে-তে স্কটদের কাছ থেকে শারীরিক চ্যালেঞ্জ আসার সম্ভাবনা আছগে। ব্রাজিলও শারীরিক শক্তিতে শক্তিশালী ছিল কিন্তু আমাদের যথাসম্ভব একটি জমাট ব্লকে থাকতে হবে যাতে বলের চারপাশে যতটা সম্ভব বেশি খেলোয়াড় থাকে। আমাদের একটি পরিকল্পনা আছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের ম্যাচটি নিয়ন্ত্রণ করতে হবে, খেলাটি যাতে আক্রমণ-পাল্টা আক্রমণে পরিণত না হয় সেজন্য শান্ত থাকতে হবে এবং আমাদের খুব বেশি চাপে পড়া চলবে না। আমাদের প্রিমিয়ার লিগের খেলোয়াড় আছে। তারা এই বিষয়ে পারদর্শী কিন্তু আমরাও অন্যান্য বিষয়ে পারদর্শী। আমি আমাদের পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না, তবে আমরা প্রস্তুত।’

ব্রাজিলের বিপক্ষে খেলা ৬ জন খেলোয়াড় প্রিমিয়ার লিগে খেলেছেন। যাদের মধ্যে ইসা দিওপ, সাদি রিয়াদ, নুসাইর মাজরাউই এবং তালবি সকলেই বর্তমান প্রিমিয়ার লিগ খেলোয়াড়। নায়েফ আগুয়ের্ড টুর্নামেন্ট থেকে চোটের কারণে বাদ না পড়লে খেলোয়াড়ের সংখ্যা আরও বেশি হতো। যদিও মরক্কো তাদের প্রথম পছন্দের সেন্টারব্যাক এবং লেফট উইঙ্গার আবদে ইজ্জালজুলিকে ছাড়াই নিজেদের উদ্বোধনী ম্যাচে ভালোভাবেই মানিয়ে নিয়েছিল।

ব্রাজিল উদ্বোধনী ম্যাচে অ্যাটলাস লায়ন্সদের কাছে মাঝমাঠের লড়াইয়ে চূড়ান্তভাবে হেরে গিয়েছিল। তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপের আগে কিছু কাজ করতে পারলে ভালো হতো কিন্তু এখন আমাদের সেগুলো বিশ্বকাপের সময়ে বা পরে করতে হচ্ছে। আমাদের প্রথম একাদশের জন্য অনেক বিকল্প আছে এবং সব জায়গায় সমাধানও রয়েছে, কিন্তু আমরা শান্ত আছি। নায়েফ ও আবদেকে হারানোর পরেও দল আতঙ্কিত হয়নি। ব্রাজিলের অধ্যায় আমাদের ভুলে যেতে হবে। গ্রুপে স্কটল্যান্ড এখনও আমাদের থেকে এগিয়ে আছে। তাদের ৩ পয়েন্ট আর আমাদের ১ পয়েন্ট। আমাদের আরও ভালো করতে হবে।’

ব্রাজিলের সাথে উদ্বোধনী ম্যাচে ড্র করে মরক্কো যখন দারুণ ফর্মে আছে, তখন স্কটল্যান্ডও শক্তিশালী অবস্থানে রয়েছে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে তারা হাইতিকে ১-০ গোলে হারিয়েছে, যা ১৯৯০ সালে সুইডেনকে হারানোর পর টুর্নামেন্টে তাদের প্রথম জয়। মরক্কো বুধবার আটলান্টায় হাইতির বিপক্ষে গ্রুপ ‘সি-এর অভিযান শেষ করবে। অন্যদিকে স্কটল্যান্ড একই সময়ে মায়ামিতে ব্রাজিলের মুখোমুখি হবে।

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow