স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বরেই তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এখনো নতুন চুক্তি নিয়ে কোনো ঘোষণা না আসায় দলটির পরবর্তী পরিকল্পনা নিয়ে জল্পনা চলছে। বিশ্বকাপে নাটকীয়ভাবে ফাইনালে উঠলেও শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। কেপ ভার্দে, মিসর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছানো দলটি শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায়। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন স্কালোনি। খবর ইয়াহু স্পোর্টসের। ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপাজয়ী এই কোচের বিদায়ের পর তার স্থলাভিষিক্ত হতে পারেন এমন চারজনের নাম আলোচনায় রয়েছে। হাভিয়ের মাসচেরানো স্কালোনি দায়িত্ব ছাড়লে সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধরা আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক অধিনায়ক হাভিয়ের মাসচেরানোকে। ৪২ বছর বয়সী এই কোচ ইন্টার মায়ামিকে ২০২৫ সালের এমএলএস কাপ জেতানোর পর ব্যক্তিগত কারণে ২০২৬ সালের এপ্রিলে পদত্যাগ করেন। আর্জেন্টিনার হয়ে ১৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মাসচেরানো কোচিং ক্যারিয়ার শুরু করেন দেশের বয়সভি
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বরেই তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এখনো নতুন চুক্তি নিয়ে কোনো ঘোষণা না আসায় দলটির পরবর্তী পরিকল্পনা নিয়ে জল্পনা চলছে।
বিশ্বকাপে নাটকীয়ভাবে ফাইনালে উঠলেও শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। কেপ ভার্দে, মিসর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছানো দলটি শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায়। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন স্কালোনি। খবর ইয়াহু স্পোর্টসের।
২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপাজয়ী এই কোচের বিদায়ের পর তার স্থলাভিষিক্ত হতে পারেন এমন চারজনের নাম আলোচনায় রয়েছে।
হাভিয়ের মাসচেরানো
স্কালোনি দায়িত্ব ছাড়লে সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধরা আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক অধিনায়ক হাভিয়ের মাসচেরানোকে। ৪২ বছর বয়সী এই কোচ ইন্টার মায়ামিকে ২০২৫ সালের এমএলএস কাপ জেতানোর পর ব্যক্তিগত কারণে ২০২৬ সালের এপ্রিলে পদত্যাগ করেন।
আর্জেন্টিনার হয়ে ১৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মাসচেরানো কোচিং ক্যারিয়ার শুরু করেন দেশের বয়সভিত্তিক দলে। তিনি অনূর্ধ্ব-২০ এবং পরে ২০২৪ অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পালন করেন। তার অধীনেই হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও থিয়াগো আলমাদার মতো কয়েকজন ফুটবলার সিনিয়র দলে জায়গা করে নেন।
দিয়েগো প্লাসেন্তে
আলোচনায় আছেন সাবেক ডিফেন্ডার দিয়েগো প্লাসেন্তেও। আর্জেন্টিনার হয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ৪৯ বছর বয়সী কোচ অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে সফলতা দেখিয়েছেন।
তার নেতৃত্বে আর্জেন্টিনা ২০২৩ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চতুর্থ হয়। এছাড়া ২০২৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয় দলটি।
মার্সেলো গালিয়ার্দো
সাবেক আর্জেন্টাইন মার্সেলো গালিয়ার্দোও অন্যতম শক্তিশালী প্রার্থী। ১৯৯৮ বিশ্বকাপে খেলেছিলেন তিনি। কোচ হিসেবে গত এক দশকে বিশ্বের অন্যতম সফলদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
রিভার প্লেটের দায়িত্বে ১১ মৌসুমে এক ডজনের বেশি শিরোপা জেতান ৫০ বছর বয়সী এই কোচ। গত ফেব্রুয়ারিতে ক্লাবটির দায়িত্ব ছাড়লেও এখনও কোনো জাতীয় দলের কোচ হননি।
আক্রমণাত্মক কৌশল, উচ্চ প্রেসিং এবং দ্রুত পাসভিত্তিক ফুটবলের জন্য পরিচিত গালিয়ার্দো মেসি পরবর্তী যুগে নতুনভাবে দল গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে সক্ষম।
আরিয়েল হোলান
৬৫ বছর বয়সী অভিজ্ঞ কোচ আরিয়েল হোলানও সম্ভাব্য তালিকায় রয়েছেন। গত এক দশকে তিনি ৯টি ক্লাবের দায়িত্ব পালন করেছেন।
তার নেতৃত্বে রোজারিও সেন্ট্রাল ২০২৫ সালে আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনের শিরোপা জেতে। যদিও মৌসুম শেষে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন নিয়মের কারণে শিরোপাটি কিছুটা বিতর্কের জন্ম দেয়।
বর্তমানে প্যারাগুয়ের ক্লাব সেরো পোর্তেনিওর দায়িত্বে থাকা হোলানকে ২০২৮ কোপা আমেরিকাকে সামনে রেখে স্বল্পমেয়াদে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন স্কালোনির ভবিষ্যৎ বা নতুন কোচ নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।
What's Your Reaction?