স্কুলছাত্রকে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃত উদ্ধারসহ গ্রেফতার ৫
পাবনায় এক শিক্ষার্থীকে অপহরণ ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় যৌথ অভিযানে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অপহৃত স্কুলছাত্রকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পাবনা সদর থানা পুলিশ পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। শুক্রবার (৩১ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি। উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম ইন্দ্রজিৎ দাস রায় দেব (১৫)। সে পাবনা শহরের মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। আরও পড়ুন ডিসি মাসুদ / প্রধানমন্ত্রীর পদক্ষেপে সেই অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪ গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. আফনান আহম্মেদ আবির (২১), মো. নাজমুস সাদাত নাফি (১৯), মো. সানজিদ হাসান সুপ্ত (১৯), মো. রাকিব হোসেন (১৯) এবং মো. বিশাল শেখ সাদ (২২)। গ্রেফতার সবাই পাবনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্র জানায়, গত ২৩ জুলাই পারিবারিক কারণে বাসা থেকে বের হয় ইন্দ্রজিৎ। পরে রাত ১১টা ৫৫ মিনিটে বাড়ি ফেরার পথে দিলালপুর বেলতলা রোড এলাকায় আহম্মেদ রফিক বালিকা উ
পাবনায় এক শিক্ষার্থীকে অপহরণ ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় যৌথ অভিযানে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অপহৃত স্কুলছাত্রকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পাবনা সদর থানা পুলিশ পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম ইন্দ্রজিৎ দাস রায় দেব (১৫)। সে পাবনা শহরের মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. আফনান আহম্মেদ আবির (২১), মো. নাজমুস সাদাত নাফি (১৯), মো. সানজিদ হাসান সুপ্ত (১৯), মো. রাকিব হোসেন (১৯) এবং মো. বিশাল শেখ সাদ (২২)। গ্রেফতার সবাই পাবনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, গত ২৩ জুলাই পারিবারিক কারণে বাসা থেকে বের হয় ইন্দ্রজিৎ। পরে রাত ১১টা ৫৫ মিনিটে বাড়ি ফেরার পথে দিলালপুর বেলতলা রোড এলাকায় আহম্মেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একদল ব্যক্তি রিকশা গতিরোধ করে ইন্দ্রজিৎকে অপহরণ করে। এরপর চক্রটি ভিকটিমের স্বজনদের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়।
ইন্দ্রজিৎকে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান না পেয়ে ২৯ জুলাই পরিবারের পক্ষ থেকে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, ‘অপহরণের তথ্য পাওয়া মাত্রই গোয়েন্দা টিম দ্রুত পদক্ষেপ নেয়। অভিযান চালিয়ে অপহৃত নাবালককে উদ্ধার ও ঘটনাস্থল থেকেই পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।’
আলমগীর হোসাইন নাবিল/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?
